চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই বাদল ফরাজীর মুক্তি চেয়ে করা রিট খারিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৮
আদালত
A A

ভারতে একটি হত্যা মামলায় সে দেশের আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে ১০ বছর সাজা খাটার পর এখন বাংলাদেশের কারাগারে বন্দী বাদল ফরাজীর মুক্তির নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বুধবার রিটটি উত্থাপন হয়নি মর্মে খারিজ করে দেন।

এর আগে গত ৮ জুলাই ঢাকার কারাগারে বন্দী বাদল ফরাজীর মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার কাউছার।

সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট বুধবার রিট খারিজ করে আদেশ দেন। আদেশের সময় হাইকোর্ট বলেন, ভারতের আদালতের রায়ে দেখা যাচ্ছে তারা তাদের দেশের ওই হত্যা মামলায় বাংলাদেশের বাদল ফরাজীকেই সাজা দিয়েছে। তবে আমরা দেখতে পারছি সরকার তার বিষয়ে পজেটিভ। সরকার পদক্ষেপ নিয়ে বাদল ফরাজীকে সেখানকার জেল থেকে এদেশের জেলে নিয়ে এসেছে। এখন তার মুক্তির ব্যাপারে সরকারই হয়ত কোন পদক্ষেপ নেবেন। এক্ষেত্রে সরকারের প্রতি বাদল ফরাজীর মুক্তির জন্য কোন নির্দেশনা দেয়া আমাদের ঠিক হবে না। তাই আমরা রিটটি উত্থাপন হয়নি মর্মে খারিজ করছি।

ঘটনার বিবরণ থেকে যানা যায়, ২০০৮ সালের ৬ মে দিল্লির অমর কলোনিতে এক বৃদ্ধাকে খুনের অভিযোগে বাদল সিং নামে এক ব্যক্তিকে খুঁজছিল সে দেশের পুলিশ। ওই আসামীকে ধরতে তখন সীমান্তে সতর্কতাও জারি করা হয়।

বাগেরহাটের মংলা বন্দর সংলগ্ন ফারুকি রোডের বাসিন্দা আবদুল খালেক ফরাজি ও শেফালি বেগমের অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে বাদল ফরাজির ইচ্ছা হয় তাজমহল দেখার৷ সেই ইচ্ছা পূরণের জন্য ২০০৮ সালের ১৩ জুলাই দুপুরে বেনাপোল ইমিগ্রেশন কার্যালয়ে সব প্রক্রিয়া শেষ করে ভারতের হরিদাসপুর সীমান্তে প্রবেশ করে বাদল।

Reneta

এরপর তাকে আটক করে ভারতের বিএসএফ৷ হিন্দি বা ইংরেজি ভাষায় কথা বলতে না পারায় বাদল বিএসএফের কর্মকর্তাদের বোঝাতেই পারেননি যে, খুনের অভিযোগ তারা যে বাদলকে খুজছে সে তিনি নন!

পরবর্তীতে দিল্লির অমর কলোনির বৃদ্ধাকে খুনের মামলায় ২০১৫ সালের ৭ আগস্ট বাদল ফরাজিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লির আদালত৷ এরপর দিল্লি হাইকোর্ট নিম্ন আদালতের সে রায় বহাল রাখে৷ বাদল ফরাজির স্থান হয় দিল্লির তিহার জেলে৷

এরপর বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেন বাদল৷ কিন্তু ভারতের সুপ্রিমকোর্ট বাদল ফরাজির আবেদন খারিজ করে দেয়৷ এর মধ্যেই দিল্লির তিহার জেলে কেটে যায় বাদল ফরাজির বন্দী জিবনের ১০ বছর।

অবশেষে বাংলাদেশে সরকার বন্দি বিনিময় চুক্তির অধীনে গত ৬ জুলাই বাদল ফরাজীকে দেশে ফিরিয়ে আনে। তারপর তাকে নেয়া হয় কেরানিগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বাদল ফরাজিরা পাঁচ ভাই-বোন৷ তার বাবা বেঁচে নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাদলবাদল ফরাজীলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রান্সের জয় উদযাপন, পদপিষ্ট হয়ে আহত ৩০

পরবর্তী

বাংলাদেশ বিরোধী শক্তির কফিনে শেষ পেরেক

পরবর্তী

বাংলাদেশ বিরোধী শক্তির কফিনে শেষ পেরেক

বিয়ের আগে কেন রক্ত পরীক্ষা?

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT