চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই বাংলাতেই তৈরী হল সুশান্তের মূর্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

শুরু থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছিলো পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মেয়ে রিয়া চক্রবর্তীকে। সেই সুবাধে সুশান্তের ভক্ত অনুরাগীদের কম অপপ্রচার সহ্য করতে হয় নি বাংলার মানুষকে! অথচ সেই বাংলাতেই সবার আগে তৈরী হলো সুশান্তের মোমের মূর্তি!         

সুশান্তের অবিকল মোমের মূর্তি বানিয়ে তাক লাগিয়েছেন পশ্চিমবঙ্গের আসানসোলের এক শিল্পী। জানা গেছে, ভাস্কর সুশান্ত রায় তৈরি করেছেন প্রয়াত অভিনেতার মোমের মূর্তি।

তবে কারও সৌজন্যে নয় বরং অভিনেতাকে স্মরণে রাখতে ও সম্মান জানাতেই তিনি নিজেই মূর্তিটি তৈরি করে রাখলেন আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে।

সুশান্তের মোমের মূর্তি তৈরির প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমা দেখার পরেই আমি অভিনেতার গুণমুগ্ধ ভক্ত হয়ে পড়ি। কিন্তু তার হঠাৎ মৃত্যু সবার মতো আমাকেও নাড়িয়ে দেয়। অভিনেতাকে স্মৃতিতে রাখতে তার প্রতি সম্মান জানাতে মোমের মূর্তিটি তৈরি করার সিদ্ধান্ত নেই। গত দেড় মাসের প্রচেষ্টায় এই মূর্তিটি পূর্ণাঙ্গরূপ পেয়েছে। দেশবাসীর সঙ্গে আমিও চাই তার অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হোক।

তিন মাসেরও বেশি সময় পার হয়ে গেছে বলিউড অভিনেতা সুশান্তর মৃত্যুর। কিন্তু তারপরেও যেন একটি দিনও সংবাদের শিরোনাম হতে বাদ পড়েনি নামটি। রোজই ভক্ত-অনুরাগীরা তাকে স্মরণ করেন। শ্রদ্ধা জানান। যার ভিত্তিতে প্রয়াত এই অভিনেতার একটি মোমের মূর্তি বিশ্বখ্যাত মাদাম তুসো জাদুঘরে সংরক্ষণের দাবি জানিয়েছিলেন ভক্তরা। তবে মাদাম তুসোর তরফ থেকে তেমন সাড়া না পাওয়া গেলেও যে বাংলাকে কটাক্ষ করে আসছিলেন, সেই বাংলাতেই একজন সুশান্ত প্রেমী অনন্য উদাহরণ স্থাপন করলেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোমের মূর্তিসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT