চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই নেপাল এখন কঠিন প্রতিপক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ ফুটবলের বর্তমান অবস্থা কী? একবাক্যে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে প্রয়াত ধারাভাষ্যকার খোদাবক্স মৃধাকে স্মরণ করতে হবে। স্মরণ করতে হবে বুকের গহীন থেকে বের করা তার সেই উক্তি, ‘আমারই বঁধুয়া আনবাড়ি যায়, আমারই আঙিনা দিয়া’। বছরখানেক আগে বাংলাদেশের ‘আঙিনা’ দিয়ে নেপাল গোল্ডকাপ নিয়ে বাড়ি ফিরেছিল। অথচ এই নেপাল একসময় ধারেভারে বাংলাদেশের কাছে পাত্তাই পেত না। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ারের আগে প্রস্তুতি ম্যাচেও সেই নেপাল বাংলাদেশের কাছে রীতিমতো ফেভারিট!

গত দশ বছরে নেপালের ফুটবল আমূল বদলে গেছে। বাংলাদেশ দেখেছে অধঃপতন। ফিফা র‌্যাঙ্কিংয়েও তার ছাপ আছে। প্রতিবেশী দেশটি এখন ১৭২তম স্থানে। বাংলাদেশ ১৯০!

শনিবার সকালে নেপালে উড়াল দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে মাঠে নামবে দুই দল।

বাংলাদেশের মিডফিল্ডার রানা ম্যাচের আগে গোলনেপাল.কমের সঙ্গে কথা বলেন। তার কথা শুনলেই বোঝা যায় নেপালকে কতটা শক্তিশালী মনে করছেন তারা, ‘আমাদের দলটা নতুন। প্রস্তুতি ভালো। শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছি। আত্মবিশ্বাস বাড়াতে জিততে চাইবো।’

ম্যাচটি বাংলাদেশের কোচ অ্যান্ড্রু অর্ডেরও চ্যালেঞ্জ। দায়িত্ব নেয়ার পর মাত্র দুই সপ্তাহ কোচিং করিয়েছেন। নেপাল যাওয়ার আগে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পায় তার ছেলেরা। নেপালে পৌঁছানোর পর একদিন অনুশীলন করেছে বাংলাদেশ। মঙ্গলবার সকালেও অনুশীলন পর্ব রাখা হয়েছে।

বাংলাদেশ নেপালকে শক্তিশালী মনে করলেও নেপাল অধিনায়ক বিমল ঘারটি মাগার বলছেন, ‘বাংলাদেশের অবস্থা আমাদের মতোই। আমাদের প্রস্তুতি ভালো। দীর্ঘদিন এক সঙ্গে অনুশীলন করছি। আশা করি ভালো ফলাফল আসবে।’

Reneta

ম্যাচের পর কাতারের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ। বৃহস্পতিবার দেশটির অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলে প্যালেস্টাইন যাবে রানারা। ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার সেখানে।

বাংলাদেশ গ্রুপ ‘ই’তে। এই গ্রুপে আছে জর্ডান, তাজিকিস্তান এবং প্যালেস্টাইন। গ্রুপ ‘ডি’তে নেপাল। তাদের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, লেবানন এবং উজবেকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ব জনসংখ্যা দিবসে পরিকল্পিত পরিবার গড়ার আহ্বান

পরবর্তী

৫৭ ধারায় মামলা: আগাম জামিন পেলেন সাংবাদিক হেলাল

পরবর্তী
৫৭ ধারায় মামলা

৫৭ ধারায় মামলা: আগাম জামিন পেলেন সাংবাদিক হেলাল

‘স্টাম্পের মাইক্রোফোন উপড়ে ফেল’

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT