চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই নেইমারেই ভরসা খুঁজছে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

২০১৫ সালে নেইমারকে হিসাবের বাইরে দেয়া হয়েছিল ১০ মিলিয়ন ইউরো। বার্সেলোনা এখন টাকাটা ফেরত চেয়ে নিচ্ছে মামলার প্রস্তুতিও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও সাবেক ক্লাবের থেকে ৬০ মিলিয়ন ইউরো ফেরত পাওয়ার জন্য মামলায় লড়বেন বলে খবর।

বাইরে থেকে দুই পক্ষের এমন পাল্টাপাল্টি মামলার খেলা দেখে যদি ভাবা হয় সাপে-নেউলে সম্পর্ক বার্সা-নেইমারের, তাহলে ভাবনাটা ভুল! স্পোর্ত জানাচ্ছে, নেইমারকে নিজেদের ক্লাবের ভবিষ্যৎ বানাতে এখনো স্বপ্ন দেখে যাচ্ছে কাতালোনিয়ান জায়ান্টরা।

২০১৭ সালে ২২২ মিলিয়নে পিএসজি চলে যাওয়ার পরও বার্সাকে জড়িয়ে নেইমারের সংবাদ শিরোনাম হওয়া কমেনি। একে অপরকে জড়িয়ে একাধিকবার যেমন মামলাতে জড়িয়েছে দুপক্ষ, তেমনি বিচ্ছেদের শোকে কাতর হতেও দেখা গেছে। ২০১৯ সালে পিএসজি শেষপর্যন্ত রুখে না দাঁড়ালে, হয়ত ফেও ন্যু ক্যাম্পেই খেলতে দেখা যেত ২৮ বছর বয়সী ফরোয়ার্ডকে।

নেইমারকে নিয়ে বার্সার আবার নতুন করে চিন্তা করছে। সেটা আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে লিওনেল মেসির খেলা দেখে। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড সেদিন ছিলেন নিজের ছায়া হয়ে। দল করেছে ১-১ গোলে ড্র।

অতীতে যেকোনো মৌসুমের চেয়ে এবার মেসিকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। খেলাতেও পড়েছে বয়সের ছাপ। পেনাল্টি ছাড়া এ মৌসুমে কেবল একবারই নিজের যোগ্যতা দিয়ে গোল করতে পেরেছেন ছয়বারের ব্যালন ডি’অরজয়ী ফরোয়ার্ড। মাঠের খেলায় আর্জেন্টাইন মহাতারকা যেন ক্লান্ত এক যোদ্ধা!

ব্রাজিলিয়ান গণমাধ্যম স্পোর্ত বলছে, সবদিক বিবেচনায় এনে দ্রুতই মেসির বিকল্প খুঁজছে বার্সা। যথারীতি নেইমারই তাদের প্রথম পছন্দ। মেসি নিজেও তার বিকল্প হিসেবে সাবেক সতীর্থকে একাধিকবার ন্যু ক্যাম্পে আনতে চেয়েছেন। সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ সেই চাহিদা পূরণে ছিলেন ব্যর্থ।

Reneta

নেইমার ন্যু ক্যাম্পে আসতে পারবেন কি না সেটা নির্ভর করবে বার্সার ভবিষ্যৎ প্রেসিডেন্টের উপর। আগামী ২৪ জানুয়ারি হবে ক্লাব প্রেসিডেন্ট নির্বাচন। সভাপতির মর্জি আর ক্লাবের সামর্থ্যের উপর নির্ভর করবে নেইমারের ন্যু ক্যাম্পে প্রত্যাবর্তন।

অন্যদিকে নেইমারের সঙ্গে চুক্তি বাড়াতে আলাপ-আলোচনা শুরু করে দিয়েছে পিএসজি। দুপক্ষের বর্তমান চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। সমস্যা হচ্ছে, নেইমারকে আনতে হলে বিশাল অঙ্কের অর্থ গুণতে হবে বার্সাকে। আর মেসি যদি চলতি মেয়াদ শেষে ক্লাব ছেড়ে চলে যান, তাহলে তাকে দিতে হবে ৩৩ মিলিয়ন ইউরো আনুগত্য বোনাস।

মেসিকে যদি এই অর্থ দিতেই হয়, তাহলে নেইমারকে কেনার জন্য তহবিলে পড়বে টান। তখন না মেসিকে আটকানো যাবে, না নেইমারকে কেনা হবে! একমাত্র ব্রাজিলিয়ান তারকাকে এনে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে সন্তুষ্ট করাই সবচেয়ে উপযুক্ত কাজ হবে বার্সার জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিবার্সামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT