চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই নুরিকেই প্রথম শিরোপা উৎসর্গ করলেন আয়াক্স কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ১৬, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

৮ জুলাই, ২০১৭। ওয়ার্দার ব্রেমেনের বিপক্ষে আয়াক্সের প্রীতি ম্যাচ। খেলা চলাকালীন হঠাতই মাঠে পড়ে গেলেন আয়াক্সের তরুণ মিডফিল্ডার আবদেলহক নুরি। সেই যে পড়লেন, আর উঠলেন না। মস্তিষ্কের ক্রিয়া বন্ধ হয়ে চলে গেলেন কোমায়!

দুই বছর ধরে কোমা থেকে আস্তে আস্তে ফিরে আসছেন নুরি। হয়তো একদিন উঠেও দাঁড়াবেন। কিন্তু মাঠে ফিরবেন এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মাঠে হয়তো ফিরতে পারবেন না, কিন্তু খেলোয়াড় থেকে শুরু করে প্রতিটি সমর্থকের মন জুড়ে আছেন প্রিয় ‘আপ্পি’। তাইতো ঘরের ছেলের চিকিৎসার সমস্ত ভার কাঁধে তুলে নিয়েছে আয়াক্স।

কেবল চিকিৎসার ভারই নয়, আয়াক্সের প্রতিটি সাফল্যে আড়াল থেকে ছায়া হয়ে মিশে আছেন নুরি। তাইতো বুধবার যখন নিজেদের ৩৪তম লিগ শিরোপা জিতল নেদারল্যান্ডসের সবচেয়ে সফলতম ক্লাবটি, প্রিয় ‘আপ্পি’কে ভেবে আরও একবার আবেগে ভাসলেন আয়াক্সের খেলোয়াড় থেকে শুরু করে কোচ, কর্মকর্তারা।

কাকতালীয়ভাবে নুরির জার্সি নাম্বারও ছিল ৩৪। বুধবার নিজেদের ৩৪তম শিরোপা জেতার পর আয়াক্স কোচ এরিক ট্যান হ্যাগের বারবার নুরির কথাই মনে পড়েছে। তাই ক্লাবের হয়ে প্রথম শিরোপাটা প্রিয় শিষ্যকে উৎসর্গ করতে দ্বিতীয়বার ভাবেননি আয়াক্স কোচ।

‘নুরি সবসময় আয়াক্সের হৃদয়ে থাকবে। দুই বছর আগে যেটা ঘটেছিল সেটা ভীষণরকম ভয়াবহ!’

‘নুরির কাছে ক্লাবটা ছিল পরিবারের মতো। তার এমন পরিণতিতে সবাই কঠিন আঘাত পেয়েছিল।’

Reneta

কোচের মতো নুরিকে শিরোপা উৎসর্গ করেছেন আয়াক্স ডিফেন্ডার ডেলে ব্লাইন্ড, ‘আমরা মনে হয় নুরি আর তার পরিবারকে সেরা উপহারটাই দিতে পেরেছি। ক্লাবের অনেকেই তার সঙ্গে খেলেছে। এই যে আমরা তাকে ৩৪তম শিরোপাটা উৎসর্গ করলাম, এটা সবকিছুর ঊর্ধ্বে!’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়াক্সনুরিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT