চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ছিটমহলে সোহানা সাবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ন ১৭, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘এপার ওপার’ ছবির শুটিংয়ের ফাঁকে সেলফি

‘এপার ওপার’ ছবির শুটিংয়ের ফাঁকে সেলফি

ভারতের কোচবিহারের দিনহাটা গ্রাম। বিলুপ্ত হওয়া অসংখ্য ছিটমহলের একটি। এখানে কারও শোবার ঘর ভারতে আর রান্নাঘর বাংলাদেশে, আবার কারও টয়লেট ভারতে আর উঠোন বাংলাদেশে! এমনি এক এলাকায় এখন আছেন অভিনয়শিল্পী সোহানা সাবা। আজ শুক্রবার দুপুরে সেখানে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। তাতে লিখেছেন, ‘এপার ওপার’ লোকেশনে আমি, সৌরভ, হরনাথদা! একই বয়সী তিনজন! এখানে এতো মানুষের ঢল…রীতিমত মেলা বসছে প্রতিদিন…সত্যিকারের ছিটমহলে শুটিং করছি…অদ্ভুত ভালো মানুষ সবাই এখানে…!

জানালেন, ১৬ মার্চ থেকে এখানে আছেন। থাকবেন ২০ মার্চ পর্যন্ত। ‘এপার ওপার’ ছবির শুটিং করছেন। পরিচালক হরনাথ চক্রবর্তী।

ছবির শেষ দিকের দৃশ্য দিয়ে শুরু হলো ‘এপার ওপার’ ছবির শুটিং। সাবা জানান, ছিটমহলের বন্দী জীবন থেকে মুক্ত হয়েছে দুজন। অনেক বছর পর একে অপরের সঙ্গে দেখা হলো। এখন তাদের বয়স হয়েছে। দুজনের চেহারায় বার্ধক্যের ছাপ।

সোহানা সাবার সঙ্গে অভিনয় করছেন সৌরভ চক্রবর্তী। চলচ্চিত্রে নতুন হলেও ছোট পর্দায় সৌরভ খুব জনপ্রিয়। ২০১১ সালে সানন্দা টিভির ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন। এরপর অভিনয় করেন ‘বধূ কোন আলো লাগল চোখে’, ‘আজ আড়ি কাল ভাব’ সিরিয়ালে। ইদানিং তিনি কাজ করছেন স্টার জলসার ‘মেমবউ’ সিরিয়ালে। এই সিরিয়ালে সৌরভের অভিনয় মুগ্ধ করেছে দুই বাংলার দর্শকদের।

‘এপার ওপার’ ছবির শুটিংয়ের ফাঁকে সেলফি। আছেন সৌরভ চক্রবর্তী, সোহানা সাবা আর হরনাথ চক্রবর্তী

‘এপার ওপার’ ছবি নিয়ে তিনি আগেই বলেছেন, ‘ছিটমহল এমন একটা জায়গা, যার কোনো দেশ নেই। দেশভাগের পর থেকে এসব এলাকার অধিবাসীদের নানা ঝামেলা পোহাতে হয়। সম্প্রতি ভারত ও বাংলাদেশের সরকার প্রধানদের উদ্যোগে এর সমাধান হয়েছে। এই বিষয়টি নিয়ে ছবির গল্প। তবে পুরোটাই প্রেমের ছবি।’

আর হরনাথ চক্রবর্তীর মতে, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুই বাংলার দুই পরিবারের মধ্যে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘এপার ওপার’।

Reneta

যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। বাংলাদেশ থেকে জড়িত আছে ব্রিজ লিমিটেড আর ভার​ত থেকে এএনএম গ্লোবাল ফিল্মস।

সোহানা সাবা ভারতের বাংলা ছবিতে প্রথম অভিনয় করেন অয়ন চক্রবর্তীর ‘ষড়রিপু’তে। আর বাংলাদেশে প্রথম অভিনয় করেন কবরীর ‘আয়না’ ছবিতে। এরপর মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’ এবং মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এপার ওপারসোহানা সাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কঠিন’ ম্যাচ জিতে এখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবছেন ফ্লিক

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাব, বন্যা সংকটে শ্রীলঙ্কায় ত্রিমুখী আঘাত

এপ্রিল ১২, ২০২৬

মেসির গোল নেই, ঘরে পয়েন্ট হারাল মিয়ামি

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT