চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূ চির কানাডার নাগরিকত্ব বাতিলে আলোচনার আভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে দেয়া কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করা নিয়ে আলোচনা হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডাভিত্তিক বাংলা অনলাইন পোর্টাল নতুনদেশ.কম জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়া কানাডার প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কানাডার পার্লামেন্ট তাকে সম্মানজনক নাগরিকত্ব দিয়েছে। এবং এটি নিয়ে অবশ্যই আমরা আলোচনা করতে পারি।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পৈশাচিক গণহত্যা ও নিপীড়নের পরিপ্রেক্ষিতে সু চিকে আগে দেয়া কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিলের দাবি ওঠে।

গত সপ্তাহে কানাডার হাউজ অব কমনস সর্বসম্মতিক্রমে মিয়ানমারে রোহিঙ্গা হত্যাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়ে প্রস্তাব পাশ করে। আর এরই মধ্যে সু চির নাগরিকত্ব বাতিল নিয়ে আলোচনায় নিজের সম্মতির কথা জানালেন ট্রুডো।

তিনি বলেন, ‘কিন্তু একটা জিনিস আমাকে পরিষ্কার করতে দিন, মিয়ানমারের নেত্রী সু চির কানাডার নাগরিকত্ব আছে কি নেই, সেটি সম্মানসূচক কি সম্মানসূচক নয়, রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে সেটি কোনো পার্থক্য করে না।’

১৯৭৭ সালে কানাডার পার্লামেন্ট অং সান সু চিকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল। সেই সময়কার কনজারভেটিভ প্রধানমন্ত্রী স্টিফেন হারপার নিজে সংসদে প্রস্তাবটি তুলেছিলেন।

এখন সূ চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করতেও একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কোনো একজন এমপিকে এ বিষয়ে সংসদে প্রস্তাব তুলতে হবে এবং সেটি পাস হতে হবে।

ট্যাগ: অং সান সু চিজাস্টিন ট্রুডোলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোনালের ঝুলিতে সফলতার আরেকটি পালক

পরবর্তী

ইউএস বাংলার সেই উড়োজাহাজ এখন টার্মাকে

পরবর্তী

ইউএস বাংলার সেই উড়োজাহাজ এখন টার্মাকে

মায়ের জন্য সন্তানের উপহার ছাদকৃষি

সর্বশেষ

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT