চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্য ছোঁয়ার স্বপ্নে যাত্রা করল ‘পার্কার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
সূর্য-সোলার প্রোব-পার্কার-সূর্যের রহস্য

সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্যের রহস্য জানতে রওনা দিয়েছে সোলার প্রোব ‘পার্কার’। বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টায় (স্থানীয় সময় রাত সাড়ে তিনটা) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কানাভরাল স্পেস সেন্টার থেকে বিশালাকার ভারী রকেট ডেল্টা ফোরে এ চড়ে সূর্যের উদ্দেশ্যে সফলভাবে যাত্রা করে স্যাটেলাইট মহাকাশযানটি।

এর আগে শনিবার ঠিক একই সময়ে রওনা দেয়ার কথা ছিল পার্কারের। কিন্তু ক্ষণগণনার একেবারে শেষ মিনিটে কারিগরি ত্রুটিতে ডেল্টা ফোরের উৎক্ষেপণ স্থগিত করা হয়।

তখনই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, রোববার আবারও পার্কারকে বহনকারী ডেল্টা ফোর উৎক্ষেপণের চেষ্টা করার কথা।সূর্য-সোলার প্রোব-পার্কার-সূর্যের রহস্য

সোলার প্রোব পার্কার মিশনটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র সবচেয়ে দুঃসাহসী অভিযানগুলোর একটি।

আজ পর্যন্ত আর কোনো মিশনে কোনো অনুসন্ধানী মহাকাশযানকে সূর্যের এত কাছে পাঠানো হয়নি। পার্কার আমাদের সৌরজগতের একমাত্র তারার সবচেয়ে বাইরের বায়ুমণ্ডল বা ‘করোনা’র ভেতর ঢুকে তথ্য পাঠাবে। তাই এই মিশনের নাম দেয়া হয়েছে ‘টু টাচ দ্য সান’ (সূর্য ছোঁয়ার পথে)।

এর মধ্য দিয়ে সূর্যের করোনা কীভাবে কাজ করে সেটি সম্পর্কে ধারণা পাবেন বিজ্ঞানীরা। আশা করা হচ্ছে এই মিশনে সূর্যের নানারকম আচরণ সম্পর্কে বহু রহস্যের সমাধান হবে।সূর্য-সোলার প্রোব-পার্কার-সূর্যের রহস্য

Reneta

প্রোবটির গতি ঘণ্টায় চার লাখ ৩০ হাজার মাইল। সাত বছরের মিশনে প্রোবটি ২৪ বার সূর্যের করোনা অঞ্চল প্রদক্ষিণ করবে। বিজ্ঞানীদের হাতে এ পর্যন্ত থাকা তথ্য থেকে মনে করা হয়, এই করোনাতেই পৃথিবীকে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডগুলো শুরু হয়।

প্রদক্ষিণের সময় পার্কারকে প্রায় ১৩শ’ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে হবে। তবে প্রোবের ভেতরের তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এতে রয়েছে সাড়ে চার ইঞ্চির তাপ নিরোধক কার্বন মিশ্রিত আবরণ।

সৌর জ্যোতির্বিজ্ঞানী ফুগনি পার্কারের নামে এই মহাকাশযানের নামকরণ করা হয়েছে। এর মাধ্যমে সূর্যের রহস্য উন্মোচনের চেষ্টা করবে নাসা।

নাসার অফিশিয়াল টুইটার পেজে পোস্ট করা ভিডিওতে দেখুন রকেটের লিফট অফ:

3-2-1… and we have liftoff of Parker #SolarProbe atop @ULAlaunch’s #DeltaIV Heavy rocket. Tune in as we broadcast our mission to “touch” the Sun: https://t.co/T3F4bqeATB pic.twitter.com/Ah4023Vfvn

— NASA (@NASA) August 12, 2018

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃত্রিম উপগ্রহ-পার্কারনাসাপার্কারসূর্যসেমি লিডসোলার প্রোব
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["তথ্যপ্রযুক্তি"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2018/08/Sun_Solar-probe_Parker2_12-08-18.jpg","width":738,"height":450},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}