চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সু চির কাজকর্ম দুঃখজনক হলেও নোবেল তারই থাকবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-মিয়ানমার-অং সান সু চি-নোবেল

মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান ও রাষ্ট্রীয় উপদেষ্টা হিসেবে অং সান সু চির কিছু কর্মকাণ্ড ‘দুঃখজনক’ হলেও তার নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন।

২০১৮ সালের শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার ঠিক এক সপ্তাহ আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ‍শুক্রবার স্টকহোমে তিনি এ কথা বলেন।

নোবেল ফাউন্ডেশন প্রধান সাক্ষাৎকারে বলেন, ‘আমরা দেখছি তিনি মিয়ানমারে যা করছেন তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে এবং আমরা মানবাধিকারের পক্ষে, এটা আমাদের অন্যতম মূলনীতি। তাই এ ঘটনায় (রোহিঙ্গা নিপীড়ন) সু চি যে পরিমাণ দায়ী, সেটা অবশ্যই খুবই দুঃখজনক।’

হেইকেনস্টেন জানান, সু চিকে পুরস্কারটি দেয়া হয়েছে বহু বছর আগে। পুরস্কার পাওয়ার পর তিনি কী করেছেন, তার প্রতিক্রিয়ায় পুরস্কার ফিরিয়ে নেয়ার চিন্তাটা অযৌক্তিক এবং অর্থহীন। কেননা এই প্রক্রিয়া চালাতে হলে বিচারকদের চিরকাল নোবেল বিজয়ীদের গুণাগুণ নিয়েই আলোচনা করে যেতে হবে।রোহিঙ্গা-মিয়ানমার-আইসিসি-মিয়ানমারের সেনাপ্রধান-নোবেল

গত আগস্টে প্রকাশিত জাতিসংঘের একটি অনুসন্ধানী প্রতিবেদনে মিয়ানমারের সেনাবাহিনীকে রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ‘গণহত্যার উদ্দেশ্য নিয়ে’ ব্যাপক পরিসরে হত্যাকাণ্ড চালানোর অভিযোগ আনে। বলা হয়, সেনাবাহিনীর এই নৃশংস ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতেই ৭ লাখেরও বেশি (বাংলাদেশ সরকারের হিসেবে ১১ লাখের কাছাকাছি) রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

বর্মি সেনাবাহিনীর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া তো দূরের কথা, এ বিষয়ে প্রথম দিকে একেবারেই উচ্চবাচ্য করেননি সু চি। পরে যতবার কথা বলেছেন, পক্ষ নিয়েছেন সামরিক বাহিনীরই।

রোহিঙ্গা ইস্যুতে এ ধরনের বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সু চি। সমালোচনা ও নিন্দার এক পর্যায়ে শুরু হয় তার নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবি, যা তিনি ১৯৯১ সালে পেয়েছিলেন মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন ও তার শাস্তি হিসেবে গৃহবন্দী থাকার কারণে।

রোহিঙ্গা-মিয়ানমার-অং সান সু চি-নোবেল
নোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মিয়ানমারের সরকারের মুখপাত্র জ হতে’কে সোমবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি। গত মাসেই হতে জানিয়েছিলেন, তিনি ফোনে আর সংবাদমাধ্যমের কারও সঙ্গে যোগাযোগ করবেন না। শুধু দু’সপ্তাহ পর পর সংবাদ সম্মেলনে সামনাসামনি কথা বলবেন।

ট্যাগ: অং সান সু চিনোবেলনোবেল পুরস্কারনোবেল শান্তি পুরস্কারমিয়ানমাররোহিঙ্গাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেমসের জন্মদিনে

পরবর্তী

কুসুম, কুসুম শিকদার

পরবর্তী
ছবিঃ ওবায়দুল হক তুহিন

কুসুম, কুসুম শিকদার

সেমিতে বাংলাদেশ, সঙ্গী শ্রীলঙ্কা-ভারত-আফগানিস্তান

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT