চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুয়ারেজ, আলবার গোলে এইবারকে হারাল বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

স্প্যানিশ লা লিগায় এইবারের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। লুইস সুয়ারেজের গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন জর্ডি আলবা।

লা লিগায় আগের দুই ম্যাচে ড্র করে পয়েন্ট হারিয়েছিল কাতালানরা। এই জয়ে টুর্নামেন্টে এখনো অপরাজিত তারা। ২৪ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে দলটি। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫২। ৪২ পয়েন্ট নিয়ে চতুর্থ রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার (বাংলাদেশ সময় বুধবার রাত ১টা ৪৫ মিনিট) চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও এইবারের বিপক্ষে এদিন শক্তিশালী একাদশ সাজান কোচ আর্নেস্টো ভালভার্দে। শুধুমাত্র কৌতিনহো প্রথমার্ধে বেঞ্চে ছিলেন। সেই তাকেও দ্বিতীয়ার্ধে খেলানো হয়।

ম্যাচের ১৬তম মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সা। মেসির ‘থ্র’ বল থেকে ডান পায়ের শটে ছয় গজ বক্সের ডানদিক থেকে বল জালে জড়ান উরুগুয়ে তারকা। এই মৌসুমে লা লিগায় এটি তার ১৭তম গোল।

দুই দলের সবশেষ দেখা হয় গত বছর ২০ সেপ্টেম্বর। লা লিগার ওই ম্যাচে ৬-১ গোলে জিতেছিল বার্সা। মেসি সেদিন একাই করেছিলেন চার গোল। কাতালানদের বিপক্ষে এর আগের পাঁচ দেখায় একবারও জিততে পারেনি এইবার।
মূর্তিকারিগর
প্রথমার্ধে এক গোল হজম করে রক্ষণাত্মক হয়ে যায় দলটি। ব্যবধান বাড়াতে বার্সাকে বেশ বেগ পেতে হয়।

দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে ইনিয়েস্তাকে উঠিয়ে কৌতিনহোকে নামান ভালভার্দে।

Reneta

৬৯তম মিনিটে এইবার দশজনের দলে পরিণত হয়। আগুয়ান বুসকেটসের মুখে হাত দিয়ে আটকে রাখেন পেপ ডিওপ। রেফারি ফাউলের বাঁশি বাজালে ফ্যাবিয়ান ওরেল্লানা তেলেবেগুনে জ্বলে ওঠেন। বল ছুঁড়ে রাগ ঝাড়েন। রেফারি সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে ওরেল্লানাকে বের করে দেন। কিছুক্ষণ পর দলটির কোচকেও সাইডলাইন থেকে সরার নির্দেশন দেন রেফারি।

৮৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সা। ডানদিক থেকে ভিদালের ক্রস খুঁজে নেয় মেসিকে। মেসির শট প্রতিহত করেন গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। ফিরতি বল পেয়ে যান জর্ডি আলবা। ঠাণ্ডা মাথায়  ব্যবধান ২-০ করেন তিনি।

গোটা ম্যাচে বেশ কয়েটি সুযোগ নষ্ট করা মেসি শেষ মিনিটেও বক্সের ভেতর থেকে বল উড়িয়ে মারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সালোনাস্পানিশ লা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT