জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে আজ রাতে ইউয়েফা সুপার কাপে বার্সেলোনার মুখোমুখি হবে সেভিয়া। ম্যাচটি হবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাধারী বার্সেলোনা ও ইউরোপা লিগের শিরোপাধারী সেভিয়ার সঙ্গে।
গত মৌসুমে দলকে ত্রিমুকুট জেতানো বার্সার কোচ লুইক এনরিকের নিশ্চয় নতুন মৌসুমেও জয়ের ধারা অব্যাহত রাখবে।
আজকের ম্যাচে লুইক এনরিকে পাবেন না বার্সার তিন ত্রয়ী জুটির একজনকে। গলা ব্যথার জন্য দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন নেইমার। নেইমার না থাকায় তার জায়গায় খেলবেন পেড্রো। ট্রান্সফারের যে গুঞ্জন যদি সত্যি হয় তবে আজকের ম্যাচই হতে পারে বার্সার জার্সি গায়ে তার শেষ ম্যাচ।
সুপার কাপের আগে বার্সা কোচ এনরিকে জানিয়েছেন, ট্রেবল জিতেছি এখন তা অতীত, এখন লক্ষ্য মৌসুমের ছয় শিরোপার ছয়টিতেই জয়। তবে আমরা খেলব কিন্তু আরেক চ্যাম্পিয়ন প্রতিপক্ষের সঙ্গেই।
বার্সার ক্রোট মিড ফিল্ডার ইভান রাকিটিক সুপার কাপ জয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
রাকিটিক জানান, তারা জয়ের ব্যাপারে খুব বেশী ক্ষুধার্থ। জয়ের জন্য আমাদের চেয়ে বেশী ক্ষুধা কারো লাগে না।
এদিকে সেভিয়া কোচও জয়ের জন্য নিজেদের উজাড় করে দিবেন বলে জানিয়েছেন।
তিনি জানান, আমাদের বার্সার মতো শক্তিশালী দলের সঙ্গে খেলতে হচ্ছে। কিন্তু বাস্তবতা মেনে নিতেই হবে। মাঠে আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করেই খেলবো। অনিশ্চিয়তাই তো ফুটবলের সৌন্দর্য।
২০০৬ সালে রাইকার্ডের অধীনে রোনালদিনহো ও মেসির বার্সা সুপার কাপে ৩-০ গোলে হেরে যায় সেভিয়ার কাছে। ২০০৯ সালে পেপ গার্ডিওলার অধীনে প্রথম ক্লাব হিসেবে এক মৌসুমে ছয়টি শিরোপা জিতেছিল বার্সেলোনা।
এবার নিজেদের সেই ঐতিহাসিক কীর্তির পুনরাবৃত্তির হাতছানি এনরিকের সামনে। লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লীগ জেতার পর এবার উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ ট্রফি ঝুলিতে ভরার পালা।






