চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুুনামগঞ্জে ত্রাণের চাল কালোবাজারে, জাপা নেতাসহ আটক ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ, সুনামগঞ্জ
A A

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা ১০ টাকা মূল্যের চাল কালোবাজারে বিক্রির সময় জেলা জাতীয় পার্টির (জাপা) নেতাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি।

মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশ সদর উপজেলার নিয়ামতপুর থেকে ওই দুইজনকে আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়ে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সরকার সম্প্রতি করোনা মোকাবেলায় গ্রামের অসহায় মানুষদের সহায়তার জন্য ১০ টাকা কেজির চাল বরাদ্দ দিয়েছে। এই চাল ডিলারের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের নির্দিষ্ট পয়েন্টে বিক্রি করার কথা। যাতে এই সংকটময় সময়ে উপকৃত হয় দরিদ্র মানুষজন।

মঙ্গলবার সকালে জেলা জাতীয় পার্টির সদস্য ও গৌরারং ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্ত মো. শওকত আলী ও তার সহযোগী বিপ্লব সরকার সরকারি চাল কালোবাজারে বিক্রির চেষ্টা করছিল।

স্থানীয়রা এই খবর গোয়েন্দা পুলিশকে জানালে গোয়েন্দা পুলিশের দল নিয়ামতপুর ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে ৩০ বস্তা চালসহ শওকত ও তার সহযোগীকে আটক করে নিয়ে আসা হয়।

সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি কাজী মোক্তাদীর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী করোনার সময়ে দুস্থদের জন্য ১০ টাকা কেজিতে যে চাল তৃণমূলে বরাদ্দ দিয়েছেন তা কালোবাজারে বিক্রির চেষ্টা করছিল দুইজন।

Reneta

‘‘আমরা ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পেয়ে তাদের আটক করে নিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT