ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে উঠছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ উন্নতির দিকে। তবে আগামী ১০ থেকে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বিদ্যার ব্যক্তিগত চিকিৎসক।
বিদ্যা বর্তমানে মুম্বাইয়ের বাড়িতে রয়েছেন। তার পাশে রয়েছে তার স্বামী প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। কিছুদিন আগে ‘কাহিনী ২’ শুটিং শেষে দেশের ফেরা পর হঠাৎ করেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ‘ডার্টি পিকচার’ খ্যাত এ অভিনেত্রী।
এদিকে শহীদ কাপুরের বাড়িতে দেখা দিয়েছে মশার উপদ্রব। তার বাসার চতুর্থ তালায় এবং সুইমিং পুলে মশার বাসস্থান পাওয়া গেছে। মুম্বাইয়ের মিনিউসিপল সংস্থার স্বাস্থ্য বিভাগ শহীদ কাপুরকে নোটিশও পাঠিয়েছেন।








