চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ থাকুন বৈশাখে

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৪:৫৩ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
লাইফস্টাইল
A A

যত রোদই থাকুক, বৈশাখের প্রথম দিনে ঘুরতে বের না হলে চলে? বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই রোদ, ঝড়, বৃষ্টি যাই থাকুক, সব বয়সী মানুষ এইদিনে ঘুরতে বের হয়। তবে প্রতিদিন যাদের কড়া রোদে বাইরে বের হওয়ার অভ্যাস নেই, হুট করে একদিন বের হয়ে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের। তাই প্রচণ্ড গরমে প্রয়োজন বাড়তি সতর্কতার। বৈশাখের প্রথম দিন তো বটেই, পুরো গ্রীষ্মেই সুস্থ থাকতে হলে কিছু নিয়ম মেনে চলা জরুরি।

বৈশাখের প্রথম দিনে পাতলা সুঁতি কাপড় পড়ুন। গাড় রঙ এড়িয়ে হালকা রঙের পোশাক বেঁছে নিন। ছোট শিশুদের নিয়ে বাইরে বের হলে তাদেরকে হাত কাটা পোশাক পরিয়ে দিন। সম্ভব হলে হিল জুতা এড়িয়ে চলুন। কারণ বৈশাখের প্রথম দিনটায় অনেক পথ হাঁটতে হতে পারে। হিল জুতা পরে বেশি হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

ব্যাগে ছাতা রাখবেন। এতে প্রচণ্ড রোদের থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন। একটি পানির বোতলও রাখবেন ব্যাগে। এছাড়াও টিস্যু রাখবেন সাথে। অবশ্যই বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন লাগিয়ে বের হবেন। যেখানেই যান, ছায়ায় থাকার চেষ্টা করবেন।

Banglabid

প্রচণ্ড গরমে খাবারদাবারের ব্যাপারে একটু সচেতন না হলে অসুস্থ হয়ে যেতে পারেন। বৈশাখের প্রথম দিনে সুস্থ থাকতে হলে কী খাওয়া উচিত এবং কী এড়ানো উচিত সেই প্রসঙ্গে ‘ডায়েট অ্যান্ড ফিট’–এর পুষ্টিবিদ আদিবা ফারজিন কিছু পরামর্শ  জেনে নিন—

  • তৃষ্ণা থাকুক আর না থাকুক, প্রচুর পানি পান করতে হবে। গরমের দিনে বাতাসের আর্দ্রতা বেশি হওয়ায় ঘাম বেশি হয়। ফলে পর্যাপ্ত পানি পান না করলে শরীর পানিশূন্য হয়ে যায়। এজন্য কমপক্ষে তিন থেকে চার লিটার পানি পান করা উচিত।
  • কোমল পানীয়, চা-কফি এবং অতিরিক্ত মিষ্টি পানীয় খাবার এড়িয়ে চলুন।
  • প্রচণ্ড গরমে খুব বেশি ঠাণ্ডা পানি পান না করাই ভালো। কারণ এর ফলে শরীরে পানির চাহিদা পূরণের আগেই পিপাসা মিটে যায় এবং গলা ব্যথা হতে পারে।
  • মসলা ও লবণ যুক্ত খাবার, ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। প্রচণ্ড গরমে ভাজাপোড়া খাবার খেলে হজমে সমস্যা হতে পারে।
  • রসালো ফল, সবজি, ড্রেসিং ছাড়া সালাদ, লেবুর শরবত, ডাবের পানি অথবা লাচ্ছি খাওয়া যেতে পারে।
  • বাইরের খাবার না খাওয়া ভালো। আর বাইরে খেলেও পচা, বাসী খাবার থেকে সাবধান হতে হবে।

অতিরিক্ত ভোজন এবং হাঁসফাঁস গরম, দুটো মিলিয়ে নাজেহাল হতে হয় পহেলা বৈশাখের দিনটায়। ফলাফল হিসেবে পরের দিন পেটের পীড়ায় আনন্দটাই মাটি হয়ে যায়। তাই আনন্দের এই দিনটিকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য সচেতন থাকুন, সুস্থ থাকুন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাসিরের সেঞ্চুরির কাছে হারল মোহামেডান

পরবর্তী

বৈশাখের টুকিটাকি

পরবর্তী

বৈশাখের টুকিটাকি

শাকিব খান

‘আমি ফিল্ম ছেড়ে দেব’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT