চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ জেমি ডে’র ভাবনায় শুধুই সেমিফাইনাল

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৩:১৩ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
ভক্তদের সেলফি আবদার মেটাচ্ছেন বাংলাদেশ কোচ

ভক্তদের সেলফি আবদার মেটাচ্ছেন বাংলাদেশ কোচ

কক্সবাজার থেকে: সম্পূর্ণ সুস্থ হয়ে দলের মাঝে ফিরেছেন বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ জেমি ডে। মঙ্গলবার দুপুরে হোটেল লবিতে নেমে নিজেই দেন সুসংবাদ, ‘তেমন কিছুই হয়নি আমার। হাসপাতাল থেকে বলা হয়েছে কোনো শঙ্কা নেই। আমি ঠিক আছি, খুব ভালো আছি।’

বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের ভেন্যু কক্সবাজারে আসা জেমি সোমবার বিকেলে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ইসিজি ও স্ক্যান করানোর পর রাতে দুশ্চিন্তামুক্ত হন এ ইংলিশ কোচ। রাতেই ফিরে আসেন হোটেলে।

মঙ্গলবার দুপুরে হাসিমুখেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন জেমি, ‘আমার স্ত্রীর সঙ্গে কথা হল, সে শপিং করছে! তার মানে বুঝুন, আমি কেমন আছি। আমি বাড়ি ফিরে যাচ্ছি না। ঢাকা ফিরেও চিকিৎসা নিতে হবে না। আমি কেবল কালকের ম্যাচের দিকেই তাকিয়ে আছি।’

সিলেটে দারুণ খেলে গ্রুপপর্ব শেষ করা বাংলাদেশের এবার সেমিফাইনালে নামার অপেক্ষা। বুধবার আসরের দ্বিতীয় সেমিতে স্বাগতিকদের প্রতিপক্ষ প্যালেস্টাইন। লাওসকে হারানোর পর ফিলিপিন্সের কাছে হারলেও শিষ্যদের লড়াকু ফুটবল সাহস যোগাচ্ছে কোচকে। জীবন-রানাদের কাছে তার চাওয়া ধারাবাহিকতা দেখিয়ে সমুদ্রপাড়ে গোল আদায় করা।

‘সিলেটে দুটি ম্যাচেই আমরা ভালো খেলেছি। ফিলিপিন্সের সঙ্গে হারলেও পারফরম্যান্স খুব ভালো ছিল। আমি ছেলেদের নিয়ে আশাবাদী। তারা খুব ভালো অবস্থায় আছে। আশা করি তারা এই ধারাবাহিকতা অব্যাহত রেখে এখানে স্কোর করবে।’

সোমবার সেমির ভেন্যু বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন জেমি। কোচকে নিয়ে শঙ্কার মেঘ কেটেছে, এটাই বড় স্বস্তি স্বাগতিক ড্রেসিংরুমে। মঙ্গলবার বিকেলে জেমি অনুশীলন করাবেন পুরো দলকে।

Reneta

তার আগে টিম হোটেলে কোচকে দেখা গেছে ফুরফুরে মেজাজেই। হোটেল লবিতে ফুটবলভক্তদের সেলফি তোলার আবদার মিটিয়েছেন। চোখে-মুখে লেগেছিল আত্মবিশ্বাসের ঝিলিক। এই হাসি নিয়ে ঢাকায় ফিরে যেতে হলে সেমিফাইনাল জিততে হবে বাংলাদেশকে। ফাইনালটা যে ঢাকাতেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমি ডেবঙ্গবন্ধু গোল্ড কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT