চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুসংবাদ দায়িত্ব বাড়িয়ে দিল নতুন সরকারের

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫০ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A
প্রধানমন্ত্রী

টানা তৃতীয় মেয়াদে ও চতুর্থ বারের মতো রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা আজ শপথ নিয়েছেন। এই শপথের দিনে জাতি পেয়েছে আরেকটি সুসংবাদ। বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের সূচকে সবগুলো দেশের মধ্যে অতীতের চেয়ে নতুন বছরে ভালো অবস্থানে আছে বাংলাদেশ।

বিশ্বের ১৯৩টি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে গবেষণা সূচক প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল (ডব্লিউইএলটি)। সূচকে এ বছর সবগুলো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১। গত বছরের সূচকে যা ছিল আরেকটু পিছিয়ে ৪৩তম অবস্থানে। বিষয়টি খুবই ইতিবাচক।

এছাড়া আরেকটি আশা জাগানিয়া তথ্য তারা দিয়েছে, অর্থনীতির ধারা এভাবে চলতে থাকলে ২০৩৩ সাল নাগাদ বাংলাদেশ পৌঁছে যাবে তালিকার ২৪ নম্বর দেশের জায়গায়।

Banglabid

বিভিন্ন খাতে কিছু টুকটাক অসঙ্গতি থাকলেও বিগত কয়েক বছর ধরে দেশে যে ধারায় উন্নয়ন আর অগ্রগতি বজায় রয়েছে, তা দেশকে এ অবস্থায় নিয়ে গেছে বলে আমাদের ধারণা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ট নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকের এই অগ্রগতি অনেকটাই স্বাভাবিক। নতুন সরকারের শপথের দিনে এই সুসংবাদ নতুন সরকারের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সূচকের মান ধরে রাখাসহ তা আরও সামনের দিকে নিয়ে যেতে তাদের আরও নিষ্ঠা ও কার্যকরভাবে কাজ করতে হবে বলে আমরা মনে করি। সামনের দিনগুলিতে এ অবস্থার আরও উন্নতি হবে, সে লক্ষ্যে নতুন সরকার সচেষ্ট থাকবেন বলে আমরা আশাবাদী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা চমক দিলেন, নতুন মন্ত্রীরা কী চমক দেবেন?

পরবর্তী

মিরাজের অধিনায়কত্ব নিয়ে অভয় দিচ্ছেন সানি

পরবর্তী

মিরাজের অধিনায়কত্ব নিয়ে অভয় দিচ্ছেন সানি

বিএনপি

বিএনপির শীর্ষ নেতৃত্ব বদল সময়ের দাবি

সর্বশেষ

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT