জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া কখনোই বৈধভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব নয়। আর সেই লক্ষ্যে আন্দোলন করবে জাতীয় ঐক্য।
ভোটের অধিকার নিশ্চিত করার দাবিতে জাতীয় ঐক্য প্রক্রিয়ার এক মানববন্ধনে তিনি একথা বলেন।
ড. কামাল বলেন: ঐক্যবদ্ধ থাকলে অসম্ভব বলে কিছু নেই। জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মানববন্ধন থেকে সব রাজবন্দীর মুক্তি এবং নির্বাচনের আগে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা না দেয়ার দাবিও জানান তিনি।







