চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপি প্রস্তুত: মওদুদ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:২২ অপরাহ্ণ ১৯, মে ২০১৭
রাজনীতি
A A

আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, একদলীয় নির্বাচনের সকলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি অংশ নিয়ে ক্ষমতায় যাবে এবং ভিশন ২০৩০ বাস্তবায়ন করবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন-২০৩০ আগামী দিনের রাজনীতি আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে একটি কার্যকর সংসদ নিশ্চিত করবে, গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনবে, বিরোধী দলের মর্যাদা প্রতিষ্ঠিত করবে, বিচার বিভাগের সত্যিকার স্বাধীরতা নিশ্চিত করবে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, বর্তমান বিচার বিভাগ খাতা-কলমে স্বাধীন। বাস্তবে এই বিচার বিভাগ নিয়ে মানুষের অনেক প্রশ্ন। বিএনপি ক্ষমতায় এসে একটি স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করে মানুষের প্রশ্ন দূর করবে।

বিএনপি একটি পরিপূর্ণ জবাবদিহীতামূলক শাসন নিশ্চিত করবে জানিয়ে মওদুদ বলেন, আমাদের নেত্রী নিজ থেকে প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব হ্রাস করার প্রস্তাব করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে তিনিই প্রধানমন্ত্রী হবেন। তবুও তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে চান।

প্রধান বিচারপতির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, প্রধান বিচারপতির প্রশংসা করতেই হয়। অনেক চ্যালেঞ্জর মধ্যেও তিনি স্বাধীন বিচার বিভাগের জন্য চেষ্টা করছেন, তিনি কাজ করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিবিএনপি-মওদুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT