চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের মৃত্যু: তদন্ত সিবিআইকে দেয়ার অনুরোধে মোদিকে চিঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২০
বিনোদন
A A

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক মাস পার হয়ে গেছে। এখনও চলছে তদন্ত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্ত করুক সিবিআই (কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা) এমন দাবিই তুলেছেন দেশের বহু মানুষ। এই মামলার তদন্তভার সিবিআইকে দেয়া যায় কিনা, তা খতিয়ে দেখার জন্য আইনজীবী ইস্কারান সিং ভাণ্ডারীকে নিযুক্ত করেছেন বিজেপি রাজ্যসভা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

ইস্কারান ভাণ্ডারীর সঙ্গে লাইভে এসে সুব্রহ্মণ্যম স্বামী কথা বলেছেন এই বিষয়ে। তিনি বলেন, “আমি বিষয়টি নিয়ে আওয়াজ তুলেছি কারণ জনপ্রিয়তা পাওয়া সম্ভাবনাময় ক্যারিয়ারের একজন তরুণ হঠাৎ করে আত্মহত্যায় মারা গেল। সিনেমা জগতে বিষণ্ণ খুব সাধারণ বিষয়, কিন্তু তিনি বিষণ্ণ ছিলেন কেন? তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছিল, বিষণ্ণতার কারণ কী ছিল তাহলে? যেভাবে তাড়াহুড়া করে এটাকে আত্মহত্যা বলে দেয়া হলো? এমনকি মুম্বাই পুলিশও প্রথমেই ‘আত্মহত্যা’ বলে দিল। অথচ এটা প্ররোচনা যা শাস্তিযোগ্য অপরাধ, তদন্তও হলো না ঠিকমতো।”

তিনি আরও বলেন, ‘কিছুদিন ধরেই শুনছি বলিউডের নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে দাউদ এবং আইএসআই-এর সম্পর্ক আছে, তারা নতুন কাউকে উঠতে দেয় না। সুশান্ত নিজের মতো চলতেন। তিনি কাজ হারাতে শুরু করলেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই আমাকে জানিয়েছেন, সেই মানুষগুলোই এই কাজে দায়ী। তাই সঠিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন।’

সুব্রহ্মণ্যম স্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে তদন্তে সিবিআইকে যুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন। চিঠিটি ইস্কারান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। চিঠিতে লেখা হয়েছে, ‘আমি আপনার কাছে অনুরোধ করছি, সরাসরি বা মহারাষ্ট্রের রাজ্যপালের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সিবিআই তদন্ত করানোর জন্য নির্দেশ দিন।’

সুশান্তের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন অভিনেতা শেখর সুমন, রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, সুব্রহ্মণ্যম স্বামী সহ আরও অনেকেই।

১৪ জুন রহস্যজনকভাবে মৃত্যু হয় বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর দিনই পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন। কী কারণে তিনি হতাশায় ভুগছিলেন সেটি খতিয়ে দেখছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিবিজেপিসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT