চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের বোন লিখলেন ‘দুঃস্বপ্নের দুই মাস’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২০
বিনোদন
A A

বলিউডের জনপ্রিয় নায়ক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দুই মাস পূর্ণ হলো শুক্রবার (১৪ আগস্ট)। তার মৃত্যু নিয়ে রহস্যের কোনো কূলকিনারা হয়নি এখনও। কেন তিনি মৃত্যুর পথ বেছে নিয়েছিলেন, প্রকৃত সত্য জানতে লড়ে যাচ্ছে তার পরিবার।

নিজের ভাইয়ের রহস্যজনক মৃত্যুর দুই মাস পূর্ণ হওয়াকে বোন শ্বেতা ব্যাখ্যা করেন ‘দুঃস্বপ্নের দুই মাস’ হিসেবে!

১৪ই জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল গোটা ভারতকে। তাকে ন্যায়বিচার পাওয়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে তার পরিবার ও অগুণতি ভক্তরা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে কাঠগড়ায় মুম্বাই পুলিশ ও মহারাষ্ট্র সরকার। এই বলিউড অভিনেতার মৃত্যুকে নিছক আত্মহত্যা বলেই শুরু থেকে দাবি করে এসেছেন মুম্বাই পুলিশের শীর্ষ আধিকারিক থেকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

গত সপ্তাহে এই মৃত্যুর তদন্তভার কেন্দ্রের তরফে সঁপে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা পড়েছে মহারাষ্ট্র সরকার ও রিয়া চক্রবর্তীর তরফে। উভয়েরই দাবি বিহার পুলিশের এই মামলার তদন্তের কোনও জুরিসডিকশন নেই। তাই তাদের এফআইআরের ভিত্তিতে সিবিআই তদন্ত অনুচিত। যদিও সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলে কোনও আপত্তি নেই রিয়া চক্রবর্তীর-এমনটাই বৃহস্পতিবার আদালতকে জানান রিয়া। এই গোটা বিষয় নিয়ে শীর্ষ আদালতের রায়ের দিকে তাকিয়ে সুশান্ত ভক্তরা, এবং তার পরিবার।

এর মাঝে শুক্রবার সুশান্তের মৃত্যুর দু মাস পূর্তির দিনে শ্বেতা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগে ‘গ্লোবাল প্রেয়ার্স ফর সুশান্ত সিং রাজপুত’এর ডাক দিলেন। মূলত বিশ্বজুড়ে সুশান্তের জন্য প্রার্থনা করবার আহ্বান জানান শ্বেতা। তিনি যোগ করেন ১৫ আগস্ট সকাল ১০টায় এক মিনিট নীরবতা পালন করতে। নিজের পোস্টের ক্যাপশনে শ্বেতা যোগ করেন সুশান্তের গোটা পরিবার এখনও কীভাবে লড়ে যাচ্ছে সত্যিটা সামনে আনতে এবং সুশান্তকে ন্যায়বিচার পাইয়ে দিতে।

শ্বেতা লেখেন, ভাই দুই মাস হল তুই আমাদের ছেড়ে চলে গিয়েছিস, আমরা এখনও লড়ছি সত্যিটা জানতে, এটা জানতে যে সেই দিন আসলে কী হয়েছিল…!

Reneta

এরআগে বৃহস্পতিবার সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে একটি ভিডিও বার্তা পোস্ট করে শ্বেতা বলেন, আমি সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তি। আমার সকলের কাছে অনুরোধ দয়া করে সবাই একজোট হন এবং সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি রাখুন। সত্যিটা জানবার আমাদের অধিকার আছে। সুশান্তের মৃত্যু ন্যায়বিচার পাওয়ার অধিকার আমাদের আছে। না হলে আমারা কোনওদিনও শেষটা দেখতে পাব না। আমরা আমাদের জীবনটা শান্তিতে বাঁচতে পারব না। মন থেকে আপনাদের সকলের কাছে আর্জি সিবিআই তদন্তের দাবি জানান কারণ আমাদের সত্যিটা জানার অধিকার আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাবলিউডরহস্যসুশান্তসুশান্ত সিং রাজপুতহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT