চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরে, ছন্দে মাখামাখি ফোকফেস্টের রাত

জুয়েইরিযাহ মউ জুয়েইরিযাহ মউ
৬:০৮ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

তৃতীয় বারের মতো রাজধানীর আর্মি স্টেডিয়ামে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক ফোসফেস্ট। প্রথম দিনে আসরের পরিবেশনায় ছিল বাংলাদেশের বাউলিয়ানা, বাউলশিল্পী ফকির শাহাবুদ্দিন, তিব্বতের শিল্পী তেনজিন চো’য়েগাল, ব্রাজিলের মোরিসিও টিজুমবাহ ও সেক্সটেট এবং আসামের বিখ্যাত শিল্পী পাপন-

লালন হাছনে ‘বাউলিয়ানা’র মাতামাতি:
বাউলিয়ানা মঞ্চে উঠে সম্রাট লালন সাঁইজির ‘ধন্য ধন্য বলি তারে’ গান দিয়ে মাতিয়ে দিলেন দর্শক-শ্রোতাদের প্রথমেই। মানুষ বাংলার গানে ছন্দে জমজমাট পরিবেশের আমেজে ভেসে যাচ্ছিলো। বাউলা কে বানাইলো রে – সিলেট অঞ্চলের হাছন রাজার গানও নিয়ে এল বাউলিয়ানা। এইভাবে একের পর এক বাউল গানে মেতে উঠলো শ্রোতারা বাউলিয়ানার সাথে সাথে।

আত্মসমর্পণের গানে মাতালেন ফকির শাহাবুদ্দিন:
বাউলশিল্পী ফকির শাহাবুদ্দিন মঞ্চে উঠেই বলেন ‘বাউল গানের প্রথম কথাই হচ্ছে আত্মসমর্পণ করা। ঐ মালিকের কাছে।’ আত্মপ্রেম এর মধ্য দিয়ে দয়ালের কাছে আত্মসমর্পণের গান দিয়েই শুরু হয় তাঁর পরিবেশনা। বাঁশির সুরের ঘোরে মাতেন দর্শক তখন। শিল্পীর গলায়
“আমি পাপী আমি গুনাহগার।
নিজ গুণে কর ক্ষমা আমারে…
দয়া কর আমারে… ওহে দীনবন্ধু।
দয়া কর আমারে!”
দূরবীন শাহ-এর গান শুরু করেন শিল্পী “জ্ঞানের সাগর দূরবীন শাহ, রসের সাগর করিম শাহ…” এই কথা বলার মধ্য দিয়ে। আর তারপর সেই বহু প্রচলিত গানে দর্শক মাতোয়ারা। যখন শিল্পীর গলায় শোনা যায়- ‘বন্দে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে… কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে!’ এরকম একের পর এক গানে বাউল গানের ভক্তদের সাথে নিয়ে আসর জমিয়ে রেখেছিলেন শিল্পী ফকির শাহাবুদ্দিন।

‘গ্রামের নজোয়ান হিন্দু-মুসলমান মিলিয়া বাউলা গান আর ঘাটু গান গাইতাম,
আগে কী সুন্দর দিন কাটাইতাম…’ – এই গানের রেশ রেখে শেষ করলেন শিল্পী তাঁর পরিবেশনা।

পাহাড়ের সুরে ভাসালেন তিব্বতের শিল্পী তেনজিন চো’য়েগাল:
তিব্বতের এই শিল্পী তাঁর পরিবেশনা শুরু করেন ‘হাকসূত্র’ শিরোনামের গান দিয়ে,শিল্পী ইংরেজি অনুবাদে বুঝিয়ে দিলেন এ গান বলে যায় ‘gone gone gone beyond gone for the beyond …’। শান্ত ধীর লয়ে সুর যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এ গানের শুরুতে। ধ্যানমগ্ন হয়ে যাওয়ার মতোন এক আবেশে! গুন গুন করেই শুরু হয় গান। গানের মাঝে শিল্পী কথা বলছিলেন দর্শক-শ্রোতার সাথে, জানাচ্ছিলে এটাই তাঁর প্রথম সফর বাংলাদেশে। জানাচ্ছিলেন হিন্দি বলতে পারলেও বাংলা বলতে পারেন না তিনি। দালাই লামা-র লেখা গান গাওয়ার আগে ভালোবাসার সেই গানের কথা জানিয়ে দিচ্ছিলেন তিনি। বলছিলেন – ‘drops of rain wash away the love songs.. Written on the sand … but love though unwritten remains long after in the heart…’
এইভাবে একের পর এক গানে ভালোবাসায় আবেগে মানুষ খুঁজে পায় সুরে সুরে মিলনের আভাস। একই বিষণ্নতা একই আবেগ আর অনুভূতি কথা বলে যায় দেশের সীমানা ছাড়িয়ে মানুষের মনে মনে!

ড্রামের উন্মাতাল ছন্দে ব্রাজিলের মোরিসিও টিজুমবাহ এবং সেক্সটেট:
ব্রাজিল থেকে এসেছেন মোরিসিও টিজুমবাহ এবং সেক্সটেট। ব্রাজিলিয়ান এই শিল্পী একের পর এক গেয়ে যাচ্ছিলেন। শিল্পী এবং তাঁর দল গাইছিলেন ড্রামের ছন্দের তালে তালে। ভাষা পৃথক, অজানা-অচেনা। কিন্তু ছন্দ সুর আর তালে তালে মানুষ একাত্ম হল গানের সাথে। মঞ্চ ছাড়ার আগে শিল্পী তাঁর নিজস্ব ভাষায় বললেন ‘এও চি এমো’ যার অর্থ আমি তোমাদের ভালোবাসি। আর বাংলায় বললেন – ‘আমি বাংলা ভালোবাসি।’

Reneta

ফোকফেস্টের রাতে ব্যান্ডের পারফরম্যান্সের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ আসামের পাপন-এ শ্রোতারা উচ্ছ্বসিত:
আসামের শিল্পী পাপন-এর জন্য আগ্রহ খানিকটা বেশিই ছিল দর্শক-শ্রোতার। বোঝাই যায় পাপনের মঞ্চে আগমনে দর্শকের উচ্ছ্বাসে। মূলত শিল্পী পাপন ফোক গানের ফিউশনের জন্যই জনপ্রিয়। শিল্পী পাপন বাংলাতেই কথা শুরু করলেন। জানালেন ধন্যবাদ বাংলাদেশকে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য। আসামের একটা গান দিয়ে শুরু হল তাঁর পরিবেশনা। আসামের গানের সুরে বাংলার সুরের স্বাদ ভেসে এল। শিল্পী পাপন গানের মাঝে মাঝে বললেন জীবনকে দেখতে, জানতে। তরুণদের বলে দিলেন – ফেসবুকে কী হচ্ছে, কে কী বলে দিল তাই জীবন নয়, জীবন তোমার চারপাশে তাকে দেখো, জানো।

গাইলেন ‘ও জিলে ও জিলে ও জিলে ও বান্দে আপ…’ বললেন জীবনকে যাপন করতে হবে উপভোগে, আনন্দে!
আসামের শিল্পী পাপন গাইলেন বাংলা গানও। উচ্ছ্বাসপূর্ণ পাহাড়ের গানের সুরে ছন্দে ঝুমুর নাচের ছন্দের তালে শিল্পী পাপন আর্মি স্টেডিয়ামের দর্শকদের মধ্যে ছড়িয়ে দিলেন নাচের ছন্দ।

এসমস্ত আয়োজনের মাঝে মাঝে অংশগ্রহণকারী শিল্পীদের দেশ সম্পর্কে অডিও-ভিজ্যুয়াল তথ্যচিত্র দেখানো হয়েছে অনুষ্ঠানের মাঝে মাঝে স্ক্রিনে। এই তথ্যচিত্রে দেশগুলোর জনগোষ্ঠী-শিল্প-সংস্কৃতি নিয়ে মূল তথ্যগুলো উঠে এসেছে। উঠে এসেছে নানান দেশের নানান বাদ্যযন্ত্রের কথাও। তবে এ তথ্যচিত্র আরও নান্দনিকভাবে উপস্থাপিত হতে পারতো, এর নির্মাণ হতে পারতো অধিক নান্দনিক। সর্বোপরি আনন্দে গানে সুরে মানুষ কাছে এল মানুষের। বাঙালি উৎসবপ্রিয় জাতি। আর গানের উপলক্ষ্যে মানুষ এসে জমছে মানুষের মাঝে, মঞ্চের কাছে, ময়দানে। এটিই সবচে ইতিবাচক দিক এই অস্থির সময়ে নিঃসন্দেহে।

উৎসবের দ্বিতীয় দিনে গান পরিবেশন করবে লোকসঙ্গীতের দল বাউলা। একক কণ্ঠে গান শোনাবেন দেশের দুই শিল্পী আরিফ দেওয়ান ও শাহজাহান মুন্সি। এদিনের পরিবেশনায় আরও অংশ নেবে নেপালের লোকগানের দল কুটুম্বা, পাকিস্তানের দল মিকাল হাসান ব্যান্ড। অন্যেদিকে এই দিনের বিশেষ আকর্ষণ দুই বোনের ভারতীয় দল ‘নুরান সিস্টার্স’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাপনফোকফেস্টলালনহাছন রাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT