চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুযোগ হলে নেইমারকে ছুঁয়ে দেখার ইচ্ছা আছে তার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ন ১৪, জুন ২০১৮
বিনোদন
A A

আজ থেকে শুরু বিশ্বকাপ ফুটবল। এখন কথা জুড়ে থাকবে কেবল বিশ্বকাপ। রাশিয়া ২০১৮। অন্তত একটি মাস। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এ মেতে থাকবে পুরো দুনিয়া।  রাজনীতি থেকে বিনোদন ভুবনের তারকা কেউ বাদ যায়না ফুটবল বিশ্বকাপের মোহগ্রস্ততায় আবিষ্ট হতে।

২০০৯ সালের চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ ২য় রানার আপ এখন পরিণত। পূর্ণ। দ্বিতীয়বারের মত হলেন পণ্যদূত। তানিম রহমান অংশুর নির্মাণে সে পণ্যের একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। যেখানে তার সহশিল্পী মিনার ও প্রীতম হাসান। কিন্তু যেটা তার জীবন সেই গান ছাড়া কি তাকে ভাবা যায়। গানের ‘রাস্তা’য় সতত চলাচল করা পড়শি এবার ঈদে ছড়াচ্ছেন ‘জাদু’।

কেবল লিরিকাল ভিডিওতে অবমুক্ত হয়েছে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী সাবরিনা পড়শির নতুন গান ‘জাদু’। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউবে। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ এবং সুর করেছেন ‘রাস্তা’র জুয়েল মোর্শেদ।

এদিকে দ্বৈত সংগীতের একটি প্রকল্প নিয়ে এগুচ্ছেন ‘কমল কুঁড়ি’ পড়শি। সহশিল্পী ইমরান এবং গীতিকার রবিউল ইসলাম জীবন। এর আগেও পড়শি, ইমরান এবং জীবন জুটির গান হয়েছে। তবে তিনটি গানের প্রকল্প এই প্রথম। ঈদের পর গানগুলোর মিউজিক ভিডিও হবে। তারপর প্রকাশ পাবে তিন গান। সিডি চয়েস থেকে এই ডুয়েট বের হবে  জানিয়ে পড়শি বলেন, পছন্দ না হলেও মিউজিক ভিডিও এখন আমাদের সংগীতের একটি অনিবার্য অংশ। শুধু আমাদের কেন বিশ্ব সংগীতেও তাই।

Reneta

এবার বিশ্বকাপ। বাংলাদেশে বিশ্বকাপ মানে আর্জেন্টিনা এবং ব্রাজিল উত্তেজনা। তার থেকে দূরে নেই নাঁচিয়ে এবং ছবি আকিয়ে দুই ভাই বোনের মধ্যে ছোট পড়শি। ফুটবলে ব্রাজিলের ভক্ত পড়শি বেশি ভক্ত নেইমারের। বলা চলে অন্ধভক্ত। একেবারে ফ্যান গোছে ভক্ত। সুযোগ হলে নেইমারকে ছুঁয়ে দেখার ইচ্ছা আছে তার। বড় ভাই স্বাক্ষর এহসান তার সব ভালোবাসার জায়গা। সেই ভাইও ব্রাজিলের সমর্থক। অতএব এটুকু নিশ্চিত যে ভাই বোনে আর যাই হোক সমর্থন নিয়ে দ্বন্দ্ব হবেনা। সবশেষে থাকল বাবা মা। তারাও ব্রাজিলের সমর্থক। আর কি চাই। তবে এবার পড়শির আর্জেন্টিনা সমর্থক ভক্তরা বিগড়ে না গেলেই হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: জাদুনেইমারপড়শিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT