চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুযোগ পেয়েই মেহেদীর বাজিমাত

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৩৮ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
অন্যান্য, স্পোর্টস
A A
মেহেদী একটি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, হাসিমুখে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ওভারেই মেহেদী হাসান পেয়ে যেতে পারতেন ক্রিস গেইলের উইকেট। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে বঞ্চিত হন এই অফস্পিনার। পরিষ্কার এলবিডব্লিউ থেকে বাঁচেন ক্যারিবীয় ব্যাটিং দানব। পরের ওভারে অল্পের জন্য ছুঁয়ে যায়নি ম্যাককালামের স্টাম্প। সেই ম্যাককালামকে মেহেদী ফিরিয়েছেন বোকা বানিয়ে।

রংপুর রাইডার্সের ওপেনার ডাউন দ্য উইকেটে এসে খেলবেন বুঝতে পেরে মেহেদীর হাওয়ায় ভাসানো ডেলিভারি। ধরেই স্টাম্প উপড়ে দিলেন লিটন কুমার দাস। স্টাম্পড। টি-টুয়েন্টিতে মেহেদীর প্রথম শিকার কিউই ব্যাটসম্যান। এক বল পরই শাহরিয়ার নাফীসকে বোল্ড করে বাঁধনহারা উদযাপন। আর তাতে ম্যাচটাও জমে গেল। শেষ পর্যন্ত জিতলও। আক্রমণাত্মক মেজাজ আর বৈচিত্র্যে বিপিএলের পঞ্চম আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই অফস্পিনার।

টি-টুয়েন্টির বিস্ফোরক তিন ব্যাটসম্যান গেইল-ম্যাককালাম-পেরেরাদের সামনে মাত্র ১৫ রানে ২ উইকেট নিয়ে শেষ করলেন চার ওভারের কোটা। অথচ বিপিএল অভিজ্ঞতা ভাল ছিল না মেহেদী হাসানের। বরিশাল বুলসের হয়ে গত আসরে অভিষেক। দুই ম্যাচে করেছেন মাত্র ১ ওভার।

Banglabid

বিশ্বসেরা ব্যাটসম্যানদের সামনে বল হাতে নৈপুণ্য দেখালেও মেহেদী মূলত অলরাউন্ডার। এ মৌসুমে জাতীয় লিগে বরিশালের বিপক্ষে ১৭৭ রান করেছেন খুলনার এই ক্রিকেটার। ২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩৮.৭৭ গড়ে করেছেন ১ হাজার ২০২ রান। তিন সেঞ্চুরির সঙ্গে আছে ৬টি ফিফটি।

খুলনার এই তরুণের উত্থানের পর প্রশ্ন উঠতে পারে বাংলাদেশে ক্রিকেটার মেহেদী আসলে কয়জন? উত্তর চারজন। জাতীয় দলে খেলেছেন কেবল মেহেদী হাসান মিরাজ। আজ যার কথা হচ্ছে তিনি মেহেদী হাসান। বয়স ২২। জাতীয় লিগে মিরাজ-মেহেদী খেলেন একই বিভাগের হয়ে। রইল বাকি দুই। তারা হলেন মেহেদী হাসান রানা ও মেহেদী মারুফ। ওপেনার মারুফ ঢাকা ডায়নামাইটসের হয়ে আলো ছড়িয়েছেন। এবারও আছেন একই দলে। রানা এখনও আলোয় আসেননি। রাজশাহী কিংসের ডেরায় থাকলেও ম্যাচ পাননি এ বাঁহাতি পেসার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭মেহেদী হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT