চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধানটা বড় হতো’

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৮:১৫ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ওয়ার্ল্ড হকি লিগে নিজেদের দ্বিতীয় খেলায় দুর্বল ফিজিকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপ পর্বে নিজেদের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। তবে সুযোগগুলো কাজে লাগাতে পারলে জয়ের ব্যবধানটা আরো বড় হতো স্বাগতিকদের। দুর্দান্ত জয়ে ২টি করে গোল করেছেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি এবং মামুনুর রহমান চয়ন। অন্য গোলটি নাঈম উদ্দিনের।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। ৫ মিনিটের মাথায় স্বাগতিকদের পেনাল্টি কর্নার দারুণভাবে ফিরিয়ে দেন ফিজি গোলরক্ষক রিচার্ড আইরি। মূলত রিচার্ডের নৈপুণ্যে বারবার ফিজির জালে বল জড়াতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

অবশ্য এদিন পেনাল্টি কর্নার মিসের মহড়াও দিয়েছেন চয়নরা। ১৩টি পেনাল্টি পেলেও সুযোগ কাজে লাগিয়ে গোল করতে পেরেছেন মাত্র ২টিতে। প্রথমার্ধের বিরতির ২ মিনিট আগে সপ্তম পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশ প্রথম গোলের স্বাদ পায়। গোলটি ‘পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট’ চয়নের।

মধ্যবিরতি থেকে ফিরেই সমতা টেনেছে ফিজি। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে লিভান দত্ত বাংলাদেশের জালে বল জড়িয়ে দেন।


গোল খেয়েই যেনো হুঁশ ফেরে স্বাগতিকদের। ম্যাচের ৩৭ এবং ৪১ মিনিটে অধিনায়ক জিমির জোড়া গোলে ৩-১ ব্যবধানের লিড নিয়ে স্বস্তিতে ফেরে বাংলাদেশ। ৫০ মিনিটে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন চয়ন। খেলা শেষের দুই মিনিট আগে ফিজির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নাঈম উদ্দিন।

রোববারের জয়ের ব্যবধান হতে পারতো আরো বড়। ১১টি পেনাল্টি কর্নার সুযোগ হাতছাড়া করাটা ছিল সামর্থ্যের বিপরীতে দৃষ্টিকটু। খেলা শেষে বিষয়টি নিয়ে মুখ খুলতে হয়েছে অধিনায়ক জিমিকেও, ‘গোল করার অনেক সুযোগ আমাদের ছিল। আমরা মিস করেছি। যদি ওই সুযোগগুলো গোলে পরিণত করতে পারতাম, তাহলে অনেক ব্যবধানে জিততাম। আগামীকাল(সোমবার) আমাদের বিরতি আছে। ভুলগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবো।’

মালয়েশিয়ার বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু। তবে ফিজির ম্যাচ থেকে শিক্ষা নিচ্ছেন জিমিরা। বাড়িয়ে নিচ্ছেন আত্মবিশ্বাসের পারদও। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ‘চিরপ্রতিদ্বন্দ্বী’র তকমা পাওয়া ওমান। সেখানে দারুণ কিছু করে দেখাতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ছবি: ওবায়দুল হক তুহিন

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভাব বদলে দিয়েছে ভায়োলা ডেভিসকে

পরবর্তী

কারা কর্মকর্তার কণ্ঠে রবীন্দ্রসংগীত

পরবর্তী
‘সন্ধ্যার মেঘমালা’ অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠানে অতিথিরা

কারা কর্মকর্তার কণ্ঠে রবীন্দ্রসংগীত

রোজিনা

স্থিরচিত্রের মডেল রোজিনা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT