বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল শেষ পর্যন্ত লড়াই করে যাবে এবং সময় ও সুযোগমতো আন্দোলনে নামবে।
শনিবার ডেমোক্রেসি এন্ড ডেভলপমেন্ট স্টাডিজের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সংকট শুধু বিএনপির জন্য নয়, পুরো বাংলাদেশের এবং তা জাতীয় সংকট।
অনুষ্ঠানে ‘জ্যোর্তিময় জিয়া এবং কালো মেঘের দল’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।








