চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবিধামত ‘পরিবেশ’ পেলে বাংলাদেশ হয়ে উঠবে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

খানিকটা দেরীতে হলেও চেনা আবহাওয়া, ঘরের মাঠের সুবিধা নেয়া শুরু করেছে বাংলাদেশ। সেটা কাজে লাগিয়ে নাস্তানাবুদ করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদের। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান সেই সুবিধাটা পায় না। গত বছর টেস্ট ক্রিকেটে অভিষেকের ম্যাচটা তাদের খেলতে হয়েছে কোহলিদের বিপক্ষে ভারতের মাটিতে। আপাতত ভারতের দেরাদুনই আফগানদের হোম ভেন্যু। অন্যের ভূমিতে খেলা গেলেও তা আপন করে নেয়া কঠিন। তাইতো খেলতে খেলতে নিজেদের জন্য একটা সহায়ক পরিবেশের খোঁজ করে চলেছে দলটি। সেটা পেলেই বাংলাদেশের মতো হয়ে উঠতে চায় রশিদ খানের দল।

‘আমরা এই ফরম্যাটে(টেস্ট) নতুন। একবার যদি আমরা ছন্দ আর নিজেদের জন্য সহায়ক পরিবেশ পেয়ে যাই, তাহলে যেকোনো দলকেই হারাতে পারবো। আমরা বাংলাদেশের খেলা দেখেছি, তারা নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। যেমনটা দরকার ঠিক সেটা পেলেই আপনি যেকোনো দলকে হারাতে পারবেন’ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে রশিদ খান এভাবেই জানিয়েছেন নিজেদের আকাঙ্ক্ষার কথা।

২০১৮ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে মাত্র দুদিনেই ম্যাচ হেরেছিল আফগানরা। চলতি বছর আরেক নতুন দল আয়ারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় টেস্টেই পায় জয়ের স্বাদ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে অঘটন ঘটাতে চান রশিদরা।

‘বড় দল-ছোট দল, যে দলের বিপক্ষেই জিতুন না কেনো, প্রতিটা জয়ই আত্মবিশ্বাস আর শক্তি যোগায়। আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে এগুলো আমরা অর্জন করেছি। সে ম্যাচে আমরা ব্যাটিং ভালো করেছিলাম। বুদ্ধিমানের মতো বোলিং-ফিল্ডিং করেছিলাম। আর সেগুলোই জয়ের জন্য আমাদের পূর্ণ আত্মবিশ্বাস দিয়েছে।’

‘প্রথম ম্যাচটা থেকে আমরা দ্বিতীয় ম্যাচে ৮০-৯০ শতাংশ ভালো ছিলাম। সুতরাং, আমরা যত খেলবো আমাদের দলটা তত ভালো হবে। দুই দলেরই জেতার সমান সুযোগ আছে। দুই দলের খেলোয়াড়রাই পেশাদার, অভিজ্ঞ এবং প্রতিভাবান।’

বাংলাদেশের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় ম্যাচে ধৈর্য্যকেই শক্তি মানছেন রশিদ। প্রথমবারের মতো টেস্ট অধিনায়কত্ব করতে নামার আগে দলকে দিলেন সহ্যের দীক্ষা, ‘ বাংলাদেশ আমাদের চেয়ে বেশি খেলা অভিজ্ঞ এক দল। টেস্টে প্রতিটা ম্যাচ থেকেই শেখার আছে অনেক কিছু। আমাদের কাছে এই ফরম্যাটের ক্রিকেটটা নতুন। আমাদের অসংখ্য প্রতিভা আছে। সবাইকে শুধু ধৈর্য্য সহকারে খেলতে হবে। ইতিবাচক মানসিকতা ধরে রাখতে হবে। এই খেলাটাই হল সহ্যের। ’

ট্যাগ: রশিদ খানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউজিসি’র প্রস্তাবিত নীতিমালা বিষয়ে যা বলছে বুয়েট শিক্ষক সমিতি

পরবর্তী

ঢাকা বাসযোগ্য হবে কবে?

পরবর্তী

ঢাকা বাসযোগ্য হবে কবে?

এক তৃতীয়াংশ কিশোর অনলাইনে হয়রানির শিকার

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT