চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবিধাবঞ্চিত মানুষের মানবাধিকার রক্ষায় জনস্বার্থের মামলা সহায়ক ভূমিকা রাখছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২০
আদালত
A A

সুবিধাবঞ্চিত মানুষের মানবাধিকার রক্ষায় জনস্বার্থের মামলা (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) সহায়ক ভূমিকা রাখছে বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

“স্ট্যান্ডিং ইন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন: এন আউটলাইন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিচারকদের বিচারিক প্রক্রিয়ার পবিত্রতা এবং বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আইন ও ন্যায় বিচারের মাধ্যমে জনস্বার্থের মামলার সক্ষমতা কাজে লাগাতে হবে। খেয়াল রাখতে হবে জনস্বার্থের বিষয়টি যেন বিচারকদের প্রভাবিত করতে না পারে এবং এক্ষেত্রে অতি উৎসাহ এড়িয়ে যাওয়া উচিৎ।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, ‘জনস্বার্থের মামলা সুবিধাবঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে পথ খুলে দেয়। এটি (জনস্বার্থের মামলা) মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করে এবং সম্প্রসারিত করে। আর জনস্বার্থমূলক মামলার মাধ্যমে উচ্চ আদালত বিচার বিভাগের সীমানাকে প্রসারিত করে যাচ্ছে।’

সেমিনারে বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, ‘ইদানিং দেখা যাচ্ছে কিছু আইনজীবী নিজেকে প্রচারমাধ্যমে তুলে ধরতে বা নিজের প্রচারের জন্য ‘জনস্বার্থের মামলা’ নিয়ে আদালতের এসে হাজির হন। এর ফলে প্রকৃত জনস্বার্থের মামলা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এসব ক্ষেত্রে লাগাম টেনে ধরা দরকার।’

সুপ্রিম কোর্ট অনলাইন বুলেটিন (স্কব) আয়োজিত সেমিনারে জনস্বার্থের মামলার বিভিন্ন দিক নিয়ে আরো বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী এবং হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

Reneta

শনিবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকে মুক্ত আলচনায় অংশ নেন বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোঃ রেজাউল হাসান, বিচারপতি এমদাদুল হক, বিচারপতি মোঃ আশরাফুল কামাল এবং বিচারপতি এ কে এম আবদুল হাকিম।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT