চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবর্ণা-ফারিনের ‘ভোরের ট্রেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ন ১৫, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

নদীর ধারে একটা মফস্বল শহর। বৃদ্ধা মাকে নিয়ে তিন ভাইয়ের যৌথ পরিবার। তিন ভাইয়ের স্ত্রী ছেলেমেয়ে নিয়ে আটজন এবং দুজন কাজের সহকারি। বড় ভাই আমজাদ সাহেব বাড়ির প্রধান। বাড়ির সবাই তাকে ভয় পায়। ছোট ভাই আদনান দু’বছর হয় বিয়ে করেছে, তার স্ত্রী রূপা কনসিভ করেছে। আর এই পরিবারের মেজো ভাই আলতাফ বছর পাঁচ আগে হঠাৎ করে মারা যান। আলতাফের স্ত্রী শাহানা এবং মেয়ে জয়া এ বাড়িতেই থাকেন। গল্পটা মূলত তাদের নিয়েই।

জয়া এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা যেদিন শেষ হয় তার পরদিনই কোনো এক পাত্রপক্ষ জয়াকে দেখতে আসে। জয়া বাধ্য হয়ে সেজেগুজে পাত্রপক্ষের সামনে গিয়ে বসে। আমজাদ সাহেবের কথার উপর এ বাড়ির কেউ কথা বলে না। জয়া তার মার কাছে কান্নাকাটি করে। শাহানা তার ভাসুরকে ভয়ে ভয়ে বলে, এখন বিয়ে কি দরকার? আমজাদ সাহেব ধমক দেন। আমজাদ সাহেব বলেন পাত্র পছন্দ না হলে বলো আমি আরো পাত্র সন্ধান করব। কিন্তু এ বাড়ির মেয়েদের এই বয়সেই বিয়ে হবে।

এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। শেষ পর্যন্ত কি জয়া বিয়ে করেন, নাকি প্রতিবাদ করেন পারিবারিক এমন প্রথার? জানতে হলে দেখতে হবে চ্যানেল আইয়ের বুধবারের টেলিছবি ‘ভোরের ট্রেন’।

মাসুম শাহরিয়ারের রচনায় এ টেলিফিল্মে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, তাসনিয়া ফারিন, খায়রুল আলম সবুজ, নাফিসা চৌধুরী নাফা, মহসিন আলম, রিনা রহমান, আহসান হাবিব নাসিম প্রমুখ। এটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। দেখানো হবে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে।

Jui  Banner Campaign
ট্যাগ: আহসান হাবিব নাসিমখায়রুল আলম সবুজচ্যানেল আইতাসনিয়া ফারিনলিড বিনোদনসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT