চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবর্ণচরে ধর্ষণের শিকার গৃহবধূর ‘আত্মহত্যা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ন ০২, মার্চ ২০১৯
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ধর্ষণের শিকার এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

পরিবারের দাবি, শুক্রবার রাতে ইউনিয়নের চর মাকসুম গ্রামে ধর্ষণের ঘটনার পর শনিবার সকালে ওই নারী বিষপান করেন। পরে দুপুরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়: শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আলাউদ্দিন ঘরে ঢুকে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এর মধ্যে তার স্বামী বাড়িতে ঢুকে পড়লে স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে আলাউদ্দিনকে আটক করে।

এক পর্যায়ে পার্শ্ববর্তী ওয়ার্ডের নুরু মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ রাতেই ধর্ষককে মারধর করে ৬০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে সকালে নির্যাতনের শিকার গৃহবধূ বিষ পান করলে তাকে পরিবারের লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযোগ রয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে ওই গৃহবধূর স্বামী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর আনারস প্রতীকের ভোট করাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে আ.লীগ প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থিত আলাউদ্দিন এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে চরজব্বার থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান: বিষয়টি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণনারী নির্যাতননোয়াখালী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT