চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ৩০, মে ২০২৪
আদালত
A A
আইনজীবীরা সুপ্রিম কোর্টে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের রায়ের আলোকে গঠিত কমিটির যাত্রা শুরু হলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কার্যালয়ে এক মত বিনিময় সভায় এই কমিটির পরিচিতি তুলে ধরা হয়। যেখানে কমিটির সভাপতি হয়েছেন অ্যাডভোকেট জেসমিন সুলতানা। কমিটির অপর সদস্যেরা হচ্ছেন- অ্যাডভোকেট রমজান আলী সিকদার, অ্যাডভোকেট রেহানা সুলতানা, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, অ্যাডভোকেট আঞ্জুমান আরা রানু, ব্যারিস্টার হারুন-অর-রশিদ, অ্যাডভোকেট নিঘাত সীমা (বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি), অ্যাডভোকেট মাহবুবা আক্তার (বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাষ্ট), অ্যাডভোকেট শবনম মোস্তারী এবং অ্যাডভোকেট মাহমুদা আফরোজ মনি।

আজকের মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘হাইকোর্টের রায়ে বলা ছিল- কোন নীতিমালা না হওয়া পর্যন্ত রায়টিকে আইন হিসেবে মেনে চলতে হবে। তাই এটি (রায়) মেনে চলা আমাদের জন্য আবশ্যিক। তবে সুপ্রিম কোর্টে এমন কোন ঘটনা (যৌন হয়রানি) ঘটতে পারে বলে আমরা বিশ্বাস করিনা। এখন পর্যন্ত এমন কোন অভিযোগ পাইনি। এখন এই কমিটি (যৌন হয়রানি প্রতিরোধ কমিটি) দায়িত্ব নিয়েছে, তারা বিষয়টি দেখবে।’

এই মতবিনিময় সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মনজুরুল হক ও সাবেক সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল বক্তব্য রাখেন। এসময় কমিটির সকল সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: আইনজীবীসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অশোক রায় নন্দী ছিলেন একজন প্রচারবিমুখ মানুষ’

পরবর্তী

‘এমন একটি পরীক্ষার স্বপ্ন দেখছি যার জন্য আমি পড়াশুনাই করিনি’

পরবর্তী
খুশি একজন যুবক, প্রকৃতি পেছনে, হাসিমুখে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এমন একটি পরীক্ষার স্বপ্ন দেখছি যার জন্য আমি পড়াশুনাই করিনি’

জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির নতুন কমিটি গঠনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি'র নতুন কমিটি গঠন

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT