চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্টে ছুটি শুরু, অবকাশকালীন বেঞ্চ গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
আদালত
A A
বাংলাদেশ ব্যাংক-৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

১৬ এপ্রিল থেকে আগামী ৬ মে পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ইতোমধ্যে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দিয়েছেন।

এছাড়াও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে দিয়ে আদালত নির্ধারণ করে দেয়া হয়েছে। বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

আগামী ৭ মে রোববার থেকে যথারীতি খুলবে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শুরু হবে নিয়মিত বিচার কার্যক্রম।

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন আপিল বিভাগে জরুরি মামলা বিষয়ে শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের চেম্বার কোর্টে বিচার কার্যক্রম পরিচালনা করবেন। প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ১৮ ও ২৫ এপ্রিল এবং ২ মে বেলা ১১টা থেকে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির জন্য আপিল বিভাগের চেম্বার কোর্টে বসবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নড়াইলে বাণিজ্যিকভিত্তিতে সুপারি চাষ শুরু

পরবর্তী

ছোট শিশুকে নিয়ে ভ্রমণে যা দরকার

পরবর্তী

ছোট শিশুকে নিয়ে ভ্রমণে যা দরকার

টাঙ্গাইলে ভিন্ন আমেজে বাংলা নববর্ষ উদযাপন

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT