চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে ডিআরইউ’র উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ১৮, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিচারাধীন বিষয় নিয়ে সংবাদ পরিবেশনে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের দেওয়া বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে গণমাধ্যমকর্মীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কেননা, আদালতে প্রতিদিন যেসব মামলার সংবাদ সংগ্রহ করে গণমাধ্যমকর্মীরা, তার সবই বিচারাধীন। বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার হয়নি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান বলেন, ‘বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যথাযথ নিয়ম ও নীতিমালা মেনেই কাজ করে সংবাদকর্মীরা।

Banglabid

দীর্ঘ কয়েক দশক ধরে আদালতে কর্মরত সাংবাদিকরা বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার শুনানিতে উপস্থিত থেকে প্রতিবেদন পরিবেশন করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে দেশের মানুষ মামলার খুঁটিনাটি বিষয়ে জানতে পেরেছে।

এর মাধ্যমে বিচার বিভাগের স্বচ্ছতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রেখে আসছে গণমাধ্যম। বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় ও গণমাধ্যমের ভূমিকা গৌরবোজ্জ্বল। বিভিন্ন সময়ে বর্তমান ও সাবেক প্রধান বিচারপতিরাও সাংবাদিকদের প্রশংসা করেছেন।

বৃহস্পতিবার হঠাৎ এই বিজ্ঞপ্তি প্রকাশে স্বাধীন বিচার বিভাগ ও মুক্ত গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আশা করি, প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহারের মাধ্যমে এই অস্বস্তি দূর করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’

Reneta

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার মো: গোলাম রাব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়: ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কোন কোন ইলেক্ট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোন কোন প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন, স্ক্রল করছে, যা একেবারেই অনভিপ্রেত।

‘এমতাবস্থায়, বিচারাধীন কোন বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের ছবি ‘গোয়েন্দাগিরি’

পরবর্তী

শিশু অধিকার সংরক্ষণে ইসলাম

পরবর্তী

শিশু অধিকার সংরক্ষণে ইসলাম

নর্থ আমেরিকায় ‘ইতি, তোমারই ঢাকা’র প্রিমিয়ার

সর্বশেষ

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT