চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নেই এস কে সিনহার বায়োগ্রাফি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৪:৪২ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
আদালত
A A
বিচারপতি সিনহার ছবি, গভীর চিন্তায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

সুপ্রিম কোর্টের ওয়েব সাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছবিসহ সংক্ষিপ্ত বায়োগ্রাফি। সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে থাকা আপিল বিভাগের বিচারপতিদের নামের তালিকায় বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নামসহ ছবি এবং সংক্ষিপ্ত বায়োগ্রাফি বৃহস্পতিবার দেখা যায়নি।

এই তালিকার শুরুতে এখনও আছে দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নাম ও সংক্ষিপ্ত বায়োগ্রাফি। এরপর পর্যায়ক্রমে রয়েছে আপিল বিভাগের অন্য বিচারপতিদের নাম ও সংক্ষিপ্ত বায়োগ্রাফি।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে মঙ্গলবার সকালে নিশ্চিত করেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন।

প্রধান বিচারপতি এস কে সিনহা অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে চিকিৎসা করতে এসে দূতাবাসের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান। গত ২ অক্টোবর শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে এক মাস ছুটির কথা উল্লেখ করে ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা। শুক্রবার ছিল তার ছুটির শেষ দিন।

ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন। সেদিন বিমানবন্দরের পথে গাড়িতে ওঠার আগে একটি লিখিত বিবৃতি দিয়ে যান।ওই বিবৃতিতে প্রধান বিচারপতি বলেন: তিনি অসুস্থ নন, সম্পূর্ণ সুস্থ আছেন। চাপে নয়, ছুটি কাটাতে স্বেচ্ছায় বিদেশে যাচ্ছেন। তিনি আবার ফিরে আসবেন।

প্রধান বিচারপতির এমন বিবৃতির পরিপ্রেক্ষিতে পরের দিন বিদেশে অর্থ পাচার, আর্থিক অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলনসহ সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ১১টি গুরুতর অভিযোগের কথা নজিরবিহীন এক বিবৃতির মাধ্যমে জানান সুপ্রিম কোর্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যৌন হয়রানি বুলেটের চাইতেও সস্তা অথচ নিষ্ঠুর: জোলি

পরবর্তী

রবার্ট মুগাবে: স্বাধীনতাকামী যোদ্ধা থেকে নিষ্ঠুর স্বৈরাচারী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রবার্ট মুগাবে: স্বাধীনতাকামী যোদ্ধা থেকে নিষ্ঠুর স্বৈরাচারী

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলিদের কাঁপিয়ে দেয়া এক বোলিং স্পেল

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT