চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার লিগেও একজন বিদেশি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৪৩ অপরাহ্ণ ২১, মে ২০১৭
স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্ব রোববার শেষ হচ্ছে। ১২ দলের আসরে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবগুলো দল একবার করে নিজেদের মধ্যে লড়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল নিয়ে আগামী ২৪মে শুরু হওয়ার কথা সুপার লিগ। প্রথম পর্বের মতো সুপার লিগেও প্রতিটি দলে খেলবেন একজন করে বিদেশি ক্রিকেটার।

জাতীয় দলের ক্রিকেটাররা বিদেশ সফরে থাকায় সুপার লিগে খেলতে পারবেন না। সেজন্য সুপার পর্ব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ করতে দুজন করে বিদেশি ক্রিকেটার রাখতে চেয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তবে ক্লাবগুলো দুজন করে বিদেশি খেলানোর আগ্রহ না দেখানোয় একজন বিদেশিই খেলবেন সুপার লিগে।

রোববার মিরপুরে সিসিডিএমের সমন্বয়ক আমিন খান বলেন, ‘যত দ্রুত লিগটা শেষ করা যায় তত ভাল। হয়তো ২৪ বা ২৫ তারিখ সুপার লিগ শুরু করবো। সুপার লিগের ফাঁকেই রেলিগেশন লিগ চলবে। এখন পর্যন্ত কোন ক্লাব আবেদন করেনি তারা দুইজন বিদেশি খেলাতে চায়। যেভাবে আমরা লিগ চালাচ্ছি তাতে সবাই সন্তুষ্ট।’

২০১৬-১৭ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ায় গত ১২ এপ্রিল। সুপার লিগ ২৪মে শুরু হয়ে ঈদুল ফিতরের আগেই শেষ হবে। ছয়টি দল একে অপরের সঙ্গে একবার করে মুখোমুখি হবে সেখানে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। তিন দলের পয়েন্ট সমান হয়ে গেলে রানরেট বিবেচনায় আসবে। আর দুটি দলের পয়েন্ট সমান হলে বিবেচনা আসবে মুখোমুখি লড়াইয়ের হিসেব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT