চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুপারস্টার’ হয়ে বিজ্ঞাপনে শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

আবারও বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছেন দেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। চলচ্চিত্রের বাইরে কয়েক বছর আগে কোমল পানীয় পাওয়ার ড্রিংকস এবং এশিয়ান ডুপ্লেক্স সিটি এই দুটি পণ্যের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে। ওই কাজ দুটি ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।

এবার মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপন করতে যাচ্ছেন জনপ্রিয় এই চিত্রতারকা। তার সঙ্গে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন নির্মাতা আদনান আল রাজীব। যিনি এর আগে বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপন এবং নাটক নির্মাণ করে প্রশংসিত হয়েছেন।

চ্যানেল আই নির্মাতা আদনান বলেন, অনেকদিন আগে শাকিব ভাইয়ের সঙ্গে বিজ্ঞাপনটি নিয়ে কথা হয়েছিল। সম্প্রতি ফাইনাল হলো।

‘উনি দেশের অনেকবড় স্টার। বাংলালিংক কর্তৃপক্ষ চাচ্ছিল তাকে নিয়ে কাজ করতে। সবকিছু মিলে যাওয়ায় কাজটি হতে যাচ্ছে। আগামীকাল (৬ ডিসেম্বর) থেকে বিজ্ঞাপনের শুটিং হবে, চলবে চারদিন। ‘বিকাল বেলার পাখি’ নাটক বানিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই নির্মাতা বলেন, মিউজিক্যাল, মাস্তিতে ভরপুর থাকবে বিজ্ঞাপনটি। এটি হবে ৯০ সেকেন্ডের কাজ।’

নির্মাতা রাজীব বলেন, বিজ্ঞাপনে শাকিব ভাইয়ের নতুন কোনো চরিত্র থাকবে না। উনি সুপারস্টার হয়েই দর্শকদের সামনে হাজির হবেন। মানে আমরা সিনেমার ইমেজে যেমন শাকিব খানকে দেখি, বিজ্ঞাপনেও তেমন থাকবেন।

বিজ্ঞাপনটি নিয়ে শাকিব খান বলেন, কাজটি আগে শেষ হোক। তারপর সবাই বুঝতে পারবে কেমন হয়েছে। তবে এটুকু বলতে চাই, বিজ্ঞাপনচিত্রের ভাবনা, অ্যারেঞ্জমেন্ট যেটুকু শুনেছি, আমার কাছে দারুণ লেগেছে। বেশ বড় পরিসরে কাজটি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর বেশি আপাতত বলতে চাই না। তবে আমি চাই, দর্শকেরা টেলিভিশনের পর্দায় আমাকে দেখুক।

Reneta

‘রান আউট’ ফিল্মসের ব্যানারে নির্মিত হবে বিজ্ঞাপনটি। চলতি ডিসেম্বর মাসেই শাকিব খান অভিনীত নতুন এই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা আদনান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদনান আল রাজীবনুসরাত ফারিয়াবিজ্ঞাপনলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দাবি অযৌক্তিক: ইরান

মে ১১, ২০২৬

নিয়মিত ময়লা না সরালে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক

মে ১১, ২০২৬

‘ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ’

মে ১১, ২০২৬

ব্র্যাকের ২০২৫ সালের প্রতিবেদন: ২ কোটি ৬০ লাখ মানুষকে সেবাদান

মে ১১, ২০২৬

২০৩০ সালেও ক্ষমতায় থাকার পথ তৈরি করছেন মোদি: ব্লুমবার্গ বিশ্লেষণ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT