চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপারক্ল্যাসিকো: স্পেনে ফাইনাল হলেও দাঙ্গা আর্জেন্টিনায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

এমনি এমনি কী আর বলে ‘সুপারক্ল্যাসিকো’। রিভার প্লেট বনাম বোকা জুনিয়র্স আগুনে ম্যাচে রিয়ালের মাঠ বার্নাব্যুতে চাঁদের হাট। কে ছিল না মাঠে?

ছেলেকে নিয়ে হাজির লিওনেল মেসি। দেশের মহাতারকা গ্যালারিতে ঢোকার সময় বোকা-রিভার দুদলের সমর্থকরা একসঙ্গে হাতে তালি দিচ্ছিলেন। কেউ ছবি তুলছিলেন।

মেসি ছাড়াও মাঠে ছিলেন এক ঝাঁক তারকা। অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে, তারই দলের সদস্য বিশ্বকাপজয়ী ফরাসি তারকা অ্যান্থনিও গ্রিজম্যান, রিয়াল থেকে ধারে বায়ার্ন মিউনিখে যাওয়া জেমস রদ্রিগেজ, রিয়ালের সাবেক তারকা মিচেল সালগাদো।

ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো রিয়ালের সঙ্গে সবশেষ তিক্ততার ঝাঁঝ থামেনি বলে আসেননি। তিনি ছাড়া জুভেন্টাসের প্রায় পুরো দলই হাজির ছিল কোপা লিবার্তোদোরেস ফাইনাল দেখতে। কিয়েলিন্নির ইনস্টাগ্রাম পোস্ট থেকে গ্যালারিতে দেখা গেছে বোনুচ্চি-দিবালাদের।

বহু তারকাদের সামনে উত্তেজক ম্যাচে বোরবার রাতে দ্বিতীয় লেগে বোকাকে ৩-১ গোলে হারায় রিভার। দুই লেগ মিলিয়ে ফলাফল ৫-৩। প্রথম লেগের খেলা ২-২ গোলে ড্র হয়।

মাদ্রিদে যখন আলোর রোশনাই, তখন অদ্ভুত ছবি বুয়েন্স আয়ার্সে। প্রথমে শহরজুড়ে নীরবতা, পরে দাঙ্গা। দু’রকম ছবিই দেখেছে যেদেশের সুপারক্ল্যাসিকো সেই আর্জেন্টিনার রাজধানী শহর। যেখানে এই ফাইনালের দ্বিতীয় লেগ হওয়ার কথা ছিল।

Reneta

আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেটের এই ফাইনালটি হওয়ার কথা ছিল ২৪ নভেম্বর, রিভার প্লেটের মাঠে। কিন্তু দর্শকদের মারমুখী আচরণের কারণে ম্যাচটি সেদিন স্থগিত করা হয়। পরে আর দেশেই অনুষ্ঠিত হতে পারেননি আর্জেন্টাইন ‘সুপারক্ল্যাসিকো’। বাধ্য হয়ে কর্মকর্তারা দেশের বাইরে ফাইনাল আয়োজন করেন।

আর্জেন্টাইন মিডিয়ার খবর অনুযায়ী, ফাইনাল শুরুর কিছুক্ষণ আগে থেকেই শুনশান হয়ে যায় বুয়েন্স আয়ার্সের রাস্তাঘাট। এমনকি বুয়েন্স আয়ার্সে যে একটি মেলা চলছে, তাতেও তেমন মানুষজন চোখে পড়েনি। এর মানে সবাই ছিলেন টেলিভিশনের সামনে।

ম্যাচ শুরুর আগে মেলার এক খাবারের দোকানের মালিক মিডিয়াকে বলেছিলেন, ‘একদিক দিয়ে ভালো হয়েছে ফাইনালটা মাদ্রিদে গিয়ে। কারণ এ নিয়ে আমাদের মধ্যে মারামারি করতে হল না।’

কিন্তু তার আশা পূরণ হয়নি। রিভার প্লেট চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে আসেন তাদের সমর্থকরা। অতিরিক্ত উল্লাস দেখাতে গিয়ে বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে তাদের দাঙ্গা বেধে যায়।

টুর্নামেন্টের ৫৮ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বোকা ও রিভার। বোকার মাঠের প্রথম লেগ শান্তিপূর্ণভাবে শেষ হলেও টুর্নামেন্ট ঐতিহাসিক হয়ে থাকল মাদ্রিদের এই ফাইনালের জন্য। যে দাঙ্গার কারণে রিভার প্লেটের মাঠে দ্বিতীয় লেগ হতে পারেনি, ম্যাচটা মাদ্রিদে হলেও টুর্নামেন্ট শেষে সেই দাঙ্গা ফিরল বুয়েন্স আয়ার্সে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোপা লিবার্তোদোরেসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দীর্ঘ ছুটির প্রজ্ঞাপন কবে?

মে ১০, ২০২৬

সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

মে ১০, ২০২৬

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT