রাজধানীর সুন্দরবন আবাসিক হোটেলের পাশে একটি নির্মাণাধীন ভবন ধসে যাওয়ায় ঘটনায় মামলা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার রাতে মামলাটি করেন রাজউকের সংশ্লিষ্ট এলাকার অর্থরাইজ কর্মকর্তা ।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ইকবাল চ্যানেল আই অনলাইনকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় এস এস কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট এবং ন্যাশনাল ব্যাংককে বিবাদী করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, বিল্ডিং কোড না মেনে ভবনটি নির্মাণ করা হচ্ছিলো।
বুধবার সকালে সুন্দরবন আবাসিক হোটেলের পাশে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়লে আবাসিক হোটেলসহ রাস্তার ক্ষতি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা হোটেলের সব লোকজনকে সরিয়ে নেয়।






