চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দরবনে বন্দুক যুদ্ধে নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া খাল এলাকায় র‌্যাব-৮ এর সাথে বন্দুক যুদ্ধে বাহিনী প্রধানসহ দুই বনদস্যু নিহত হয়েছে। এ সময়ে বনের ভেতরে তল্লাশি করে ১৭টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এর অপারেশন অফিসার ও উপ-অধিনায়ক মেজর আদনান কবির এ ঘটনা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো বনদস্যু আকাশ বাহিনীর প্রধান কাশেম ওরফে আকাশ (৪০) ও তার সহযোগী ফরিদ ওরফে মাইজে (৪৫)।

মেজর আদনান কবির বলেন, র‌্যাবের একটি দল সুন্দরবনে অপহরণ, মুক্তিপণ আদায় রোধে নিয়মিত টহল দিচ্ছিলো। এই টহলের অংশ হিসেবে সোমবার সকালে সুন্দরবনের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখে বনদস্যুদের আস্তানা সনাক্ত করে। এ সময়ে র‌্যাবের টহল দল সুন্দরবনের ওই এলাকার দিকে এগোতে থাকলে বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি শুরু করে। প্রায় ঘন্টা ব্যাপী উভয় পক্ষের মধ্যে গুলি-পাল্টা গুলি ঘটনা ঘটে। এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটে যায়।

তিনি বলেন, এ সময়ে বনের ওই এলাকায় র‌্যাব সদস্যরা তল্লাশি করে বনের ভেতরে ছড়িয়ে থাকা ১৭টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৪৫০ রাউন্ড গুলি ও দুই বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

পরে স্থানীয় জেলেরা নিহত দুই বনদস্যু আকাশ বাহিনীর প্রধান কাশেম ওরফে আকাশ ও তার সেকেন্ড ইন কমান্ড ফরিদ ওরফে মাইজে বলে সনাক্ত করে।

Reneta

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বনদস্যুদের লাশ বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলদস্যুর‌্যাবসুন্দরবন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT