সুন্দরবনে সক্রিয় হয়ে উঠেছে কচ্ছপ ও চিংড়ির রেণু পোনা পাচারকারী চক্র। কোস্টগার্ড ও মৎস অধিদপ্তরের যৌথ অভিযানে সম্প্রতি ৭৩টি কচ্ছপ এবং ৫৭ লক্ষ চিংড়ি রেণু উদ্ধার করা হয়েছে। এসব রেণু-পোনা আহরণ সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। জীববৈচিত্র রক্ষায় তাই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বনবিভাগ।
বাংলাদেশে ৩০ প্রজাতির কচ্ছপের মধ্যে ১০ প্রজাতির কচ্ছপের বাস সুন্দরবনে। বনের ইকোসিস্টেমের বড় অংশই এই কচ্ছপ। চিংড়িও সুন্দরবনের জলজ জীববৈচিত্রের অন্যতম আঁধার। কিন্তু বর্তমানে এসব রেণু-পোনা আহরণ করে পাচারের প্রবণতা বেড়েছে। এরইমধ্যে কোস্টগার্ড ও মৎস অধিদপ্তরের অভিযানে ৪৪টি হাঁড়ি এবং ড্রামভর্তি ৭৩টি কচ্ছপ এবং চিংড়ির ৫৭ লক্ষ রেণু উদ্ধার হয়েছে।
এসব জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগ বাড়ানোর তাগিদ এই বিশেষজ্ঞের। এসব অপরাধ নির্মূলে কাজ করছে বন বিভাগের ৪টি রেঞ্জ এবং অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট। পাশাপাশি সচেতনতামূলক কর্মকাণ্ড চালানোর কথা বলছে বন বিভাগ।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:







