চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনামগঞ্জে উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ২ নেতা আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খানসহ দুই জনকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক করেছে পুলিশ।

অপর জন হলেন সুনামগঞ্জ-৫ আসনের দোয়ারাবাজার উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। বিএনপির দুই নেতাকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধ্যায় ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খানকে উকিলপাড়া থেকে তাকে আটক করা হয়। আটকের পর আব্দুল মোতালেব খানকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।

ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম জানান, নাশকতার পরিকল্পনা করছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মোতালেব খানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় একটি মামলাও রয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে সুনামগঞ্জ-৫ আসনভুক্ত দোয়ারাবাজার উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে শুক্রবার দুপুরে আটক করেছে পুলিশ। তবে কী কারণে বিএনপির নেতাকে আটক করা হয়েছে সেই ব্যাপারে দোয়ারাবাজার থানা পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি ।

এর আগে বৃহস্পতিবার প্রধান নির্বাচনী কার্যালয় থেকে সুনামগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বড় ভাই ব্যবসায়ী কতুবুর রহমান চৌধুরীসহ ১৯ জন এজেন্টকে গ্রেপ্তার করে পুলিশ।

Reneta

পরে এক সংবাদ সম্মেলনে মিজান চৌধুরী দাবি করেন, দুই উপজেলা থেকে অর্ধশতাধিক নেতাকর্মীকে কোন কারণ ছাড়াই গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানের প্রত্যাহার দাবি করেন তিনি।

এসময় তাকে গ্রেপ্তার করা হলেও ভোটের মাঠ না ছাড়তে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান মিজান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেনাবাহিনীর উপর আস্থা বিএনপির: নজরুল ইসলাম

পরবর্তী

আবারও ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: পশ্চিমা গণমাধ্যম

পরবর্তী
শেখ হাসিনা-জাতীয় নির্বাচন

আবারও ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: পশ্চিমা গণমাধ্যম

সালমান খান

সারাদিন কী খান সালমান?

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT