চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুচরিতার কাছে ক্ষমা চাইলেন পরিচালক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

পাবনায় শাহাজাদপুরে ‘বসন্ত বিকেল’ ছবির শুটিং চলাকালে সিনিয়র অভিনেত্রী সুচরিতার সঙ্গে অসদাচরণ করেন তরুণ পরিচালক রফিক শিকদার। ১৩ জানুয়ারি এ ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে এফডিসির পরিচালক সমিতির অফিসে আলোচনায় বসেন কার্য্য নির্বাহী কমিটির সদস্যরা। সেখানে সুচরিতার কাছে ক্ষমা চান পরিচালক রফিক শিকদার।

চ্যানেল আই অনলাইনকে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, যিনি ছবির প্রযোজক তিনি নতুন। এটা তার প্রথম ছবি। শুটিংয়ে যদি এভাবে গণ্ডগোল হয় তাহলে ওই প্রযোজক নিরাশ হয়ে আর ছবি বানাবেন না। তাই দুপক্ষকে ডেকে মিমাংসা করে দিয়েছি। সুচরিতার মতো সিনিয়র শিল্পীর সাথে খারাপ আচরণ করায় পরিচালক রফিক শিকদার ক্ষমা চেয়েছেন।

পরিচালক সমিতির উপসচিব শাহীন সুমন বলেন, রফিক শিকদারের মায়ের সমতুল্য সুচরিতা। মা-ছেলের মধ্যে অনেক সময় মনোমালিন্য হয়। পরিচালক সমিতির সদস্যরা প্রত্যেকেই বিষয়টির সুষ্ঠ মিমাংসা করেছেন। রফিক শিকদার তার ভুলের জন্য সুচরিতার কাছে ক্ষমা চেয়েছেন। এখন তাদের মধ্যে আর কোনো ঝামেলা নেই।

Banglabid

মিমাংসা শেষে অভিনেত্রী সুচরিতা বলেন, ক্ষমা মহত্বের লক্ষণ। আমি রফিক শিকদারকে ক্ষমা করে দিয়েছি। তার বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই। ২৩ জানুয়ারি হজে যাবো। সেখান থেকে ফিরে ফেব্রুয়ারিতে ‘বসন্ত বিকেল’ ছবির বাকি অংশের শুটিং করে দেব।

সুচরিতার সাথে অসদাচরণ করায় তার অভিযোগের ভিত্তিতে রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ছবির শুটিংয়ে নিষেধাজ্ঞা প্রদান করে শিল্পী সমিতি। এ ব্যাপারে রফিক শিকদার বলেন, যেহেতু পরিচালক সমিতি আপোষের ব্যবস্থা করেছেন, তাদের হস্তক্ষেপে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে। এমন আশ্বাস পেয়েছি সমিতি থেকে।

তিনি বলেন, আমাদের মধ্যে এখন কোনো ঝামেলা নেই। আমি তাঁর সন্তান সমতুল্য। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনে রাগের বসে দুজনকে কটু কথা বলেছি। এজন্য আমি ছেলে হয়ে তাঁর কাছে ক্ষমা চেয়েছি। উনিও মায়ের মতো আমাকে ক্ষমা করে দোয়া দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রফিক শিকদারলিড বিনোদনসুচরিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে পাকিস্তান যেতে চাইছেন না মুশফিক

পরবর্তী

ধর্ষণের দায় স্বীকার করে মজনু’র জবানবন্দি

পরবর্তী
ধর্ষক মজনু

ধর্ষণের দায় স্বীকার করে মজনু'র জবানবন্দি

বিশ্ব ইজতেমার

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT