চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুখি হওয়ার মন্ত্র ‘বুক ভরা ভালোবাসা ২’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৯
বিনোদন
A A

উৎসব কেন্দ্রিক নাটকগুলো জনপ্রিয়তা পেলেই পর পর নির্মিত হয় সেই নাটকগুলোর সিক্যুয়েল। তারই ধারাবাহিকতায় গেল ঈদুল ফিতরে যে একক নাটকগুলো জনপ্রিয়তা পেয়েছিলো, সেগুলোর মধ্যে কিছু সিক্যুয়েল নাটক, টেলিছবির সিক্যুয়েল দেখা গেছে ঈদুল আযহাতে।

এরমধ্যে উল্লেখযোগ্য গেল ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে প্রচারিত মুহম্মদ মোস্তফা কামাল রাজের ‘বুক ভরা ভালোবাসা’। গেল ঈদে জনপ্রিয়তা পাওয়ায় ঈদুল আযহাতে সেই টেলিছবির সিক্যুয়েল নিয়ে হাজির রাজ। যার নাম ‘বুক ভরা ভালোবাসা ২’।

মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে নির্মিত এই টেলিছবিটি। কেমন হতে পারে মধ্যবিত্তদের ভালবাসার গল্প, তা নিয়ে এটি রচনা করেছেন আসাদ জামান। এই টেলিছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও শবনম ফারিয়া।

এতে অন্যান্য চরিত্রে দেখা গেছে সুষমা, ফখরুল বাশার ও মিলি বাশার প্রমুখকে।

ঈদ আয়োজনে চ্যানেল আইয়ের পর্দায় দেখানোর পর ‘বুক ভরা ভালোবাসা ২’ প্রকাশ পেয়েছে চ্যানেল আইয়ের ইউটিউবেও। টেলিছবিটি দেখে বহু দর্শক তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রায় সবাই ‘বুক ভরা ভালোবাসা ২’র প্রশংসা করেছেন।

রবিন খান নামের একজন লিখেছেন: বুক ভরা ভালোবাসা সত্যিই অনেক বেশি ভালোবাসি। অপেক্ষায় ছিলাম ২য় পর্বের জন্য, অবশেষে পেলাম। ভালোবাসা আর বিশ্বাস থাকলে সবকিছুই অনেক সুন্দর ও ভালো হয়।

Reneta

ইব্রাহিম আমির নামের এক দর্শক লিখেছেন: ধন্যবাদ জানাই এই নাটকের সাথে সম্পৃক্ত সকলকে অনেক সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। আসলে নাটক এমনই হওয়া চাই, যা সমাজের সাথে সম্পৃক্ত।

অন্য আরেকজন লিখেছেন, অসাধারণ উপস্থাপনা, শবনম ফারিয়া’র অভিনয়টা অবিশ্বাস্য ধরনের সুন্দর হয়েছে,বাংলাদেশের পরিবারগুলো আরও সুখি হোক, সুখি হোক প্রতিটি মা-বাবা। ধন্যবাদ মোস্তফা কামাল রাজ ভাইকে।

এসপি মোহসিন লিখেছেন: এমন একটা সময় ছিল যখন বাংলাদেশের নাটক নিয়ে গর্ব করতাম। মাঝখানে কিছুটা সময় নাটকগুলো দেখলে মনে হতো এই কি সেই বাংলাদেশের নাটক? এখন আবার গর্ব করে বলতে পারি আমাদের নাটকে অনেক কিছু শেখার আছে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৌসিফমুহম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT