চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইস কৌশল নয়, ব্রাজিল আটকেছে ‘দুশ্চিন্তায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ১৮, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দুর্দান্ত শুরুর পরও বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র’য়ের ফাঁদে পড়েছে হট ফেভারিট ব্রাজিল। ম্যাচে সুইজারল্যান্ড কড়া ও কঠিন কৌশল অবলম্বন করলেও সেলেসাও কোচ বলছেন, সুইসদের কৌশল নয়, বরং ব্রাজিল আটকেছে ‘দুশ্চিন্তায়’।

রোববার গ্রুপ ’ই’ ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ব্রাজিল।

ম্যাচের ২০ মিনিটের মাথায় ফিলিপে কৌতিনহোর বিস্ময়কর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিলই। কিন্তু বিরতির পর পাঁচ মিনিটের মাথায় স্টিভেন জুবেরের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচও শেষ হয় এই স্কোরলাইনে।

সুইজারল্যান্ড দারুণ সুসংগঠিত থাকলেও অনেক সুযোগ তৈরি করে ব্রাজিল। কিন্তু নেইমার ও তার সতীর্থরা দলের জয় নিশ্চিত করতে ব্যর্থ হন। ফলে টুর্নামেন্টে এখনও পর্যন্ত হোঁচট খাওয়া ফেভারিটদের তালিকায় সর্বশেষ যুক্ত হল পাঁচবারের বিশ্বজয়ীদের নাম।

চ্যাম্পিয়ন জার্মানি হেরে গেছে মেক্সিকোর কাছে। গতবারের রানারআপ আর্জেন্টিনা ১-১ গোলে আটকে গেছে নবাগত আইসল্যান্ডের বিরুদ্ধে। পর্তুগালের সঙ্গে ড্র করেছে আরেক হট ফেভারিট স্পেন। অস্ট্রেলিয়ার সঙ্গে কোনও মতে বৈতরণী পাড়ি দিয়েছে ফ্রান্স।

ব্রাজিল কোচ টিটে বলেছেন, ‘যতক্ষণ না আমরা গোল করেছিলাম ততক্ষণ পর্যন্ত অনেক চাপ ছিল। অনেক উদ্বেগ, অত্যাধিক চাপ এবং এটা আমাদের খেলার মধ্যে মিশে গিয়েছিল। আমরা যথেষ্ট সুনিশ্চিত ছিলাম না।’

Reneta

নেইমারদের বসের আরও সংযোজন, ‘ আমরা বেশ কিছু সময় ভালো অবস্থায় ছিলাম। কিন্তু আরো সুনির্দিষ্ট থাকতে হতো। এই ধরনের উদ্বেগ বিশ্বকাপের প্রথম ম্যাচের উদ্বেগ থেকেই আসে। এমনকি কোচও এ নিয়ে উদ্বিগ্ন।’

জয়ের কথা উল্লেখ করে টিটে বলেন, ‘অবশ্যই আমরা জয়ের আশা করেছিলাম। এই ফলাফলে আমি মোটেই খুশি নই। বিশ্বকাপের মতো মঞ্চে আপনাকে গোলের সুযোগগুলো নিতে হবে। বিশেষ করে আপনার প্রতিপক্ষ যখন ঝুঁকি নেয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT