চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইডেনে নিখোঁজ পাকিস্তানি সাংবাদিকের মৃতদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ০২, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিখোঁজের দুই মাস পর সুইডেনে নির্বাসিত পাকিস্তানি সাংবাদিক সাজিদ হুসেনের মৃতদেহ উদ্ধার করেছে সুইডিশ পুলিশ।

বিবিসিকে এই তথ্য নিশ্চিত করে সুইডিশ পুলিশ জানায়,পাকিস্তানের বেলুচিস্তানের এই সাংবাদিক ২ মার্চ নিখোঁজ হন। গত ২৩ এপ্রিল আপসালা’র উপকণ্ঠে ফাইরিস নদীর পাশে তার মৃতদেহ পাওয়া যায়। স্টকহোম থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আপসালায় একজন অধ্যাপক হিসেবে খণ্ডকালীন চাকরি করছিলেন তিনি।

সুইডিশ পুলিশ বলছে, তার ময়না তদন্ত করা হয়েছে। তিনি অপরাধের শিকার কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সেটা উড়িয়েও দেয়া যায় না। সাংবাদিকতার কারণে তিনি অপরাধের শিকার হতে পারেন।

প্রেস স্বাধীনতা দাতব্য সংস্থা রিপোর্টার্স উইথ বর্ডারস (আরএসএফ) এর খবরে বলা হয়, ৩৯ বছর বয়সী হোসেনকে সর্বশেষ স্কটহোমের আপসালার উদ্দেশ্যে একটি ট্রেনে দেখা গিয়েছিল।

দাতব্য সংস্থাটি  আরও বলছে যে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নির্দেশে তাকে অপহরণ করার বিষয়টিকে উড়িয়ে দেওয়া যায় না।

সাজিদ হুসেন অনলাইন ম্যাগাজিন বেলুচিস্তান টাইমসের প্রধান সম্পাদক ছিলেন। ওই ম্যাগাজিনে তিনি মাদক পাচার, জোরপূর্বক গুম এবং দীর্ঘদিন ধরে চলমান বিদ্রোহ নিয়ে লেখালেখি করতেন। ২০১২ সালে  মৃত্যুর হুমকির পরে পাকিস্তান থেকে পালিয়ে সুইডেনে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন সাজিদ।

Reneta

তার স্ত্রী শেহনাজ বলেছেন, সুইডেনে আশ্রয় নেয়ার আগে তিনি মৃত্যুর হুমকি পেয়েছিলেন। তাকে অনুসরণ করা হতো  নিয়মিত। এমনিকে বাড়িতে এসে একটি গোষ্ঠী তার ল্যাপটপ এবং অন্যান্য কাগজপত্রও নিয়ে গিয়েছিলো। এরপর ২০১২ সালের সেপ্টেম্বরে তিনি পাকিস্তান ত্যাগ করেন। আর কখনো ফিরে আসেননি।

সাংবাদিকতার জন্য পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হিসাবে বিবেচনা করা হয়। ২০১৯ সালে আরএসএফ প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০ তম দেশের মধ্যে ১৪২তম স্থানে ছিলো পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

মে ৬, ২০২৬

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬

হামের পর নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় মৃত্যু বাড়ছে

মে ৬, ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়: নীতিমালার অস্থিরতা কাটিয়ে ওঠার আহ্বান

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT