চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমিত সংখ্যক হাজী নিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সীমিত আকারে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

এবারের হজে অংশ নিতে পারছেন মাত্র ১ হাজার মুসল্লি৷ মূলত নিবন্ধনকৃত ১০ হাজার হজযাত্রীর মধ্যে এই ১ হাজার জনকে নির্বাচিত করা হয় এবং গত ২৫ জুলাই থেকে তাদের সবাইকে আবাসিক কোয়ারেন্টাইনে রাখা হয়। এখানেই শারীরিক সুস্থতাসহ হজের প্রাথমিক প্রস্তুতির কাজ সমাপ্ত করেছেন হাজীরা।

দীর্ঘ প্রায় ৯০ বছর পর সৌদি আরবের বাইরের কেউ হজে অংশগ্রহণ করতে পারছেন না এবার। শুধু মাত্র সৌদি আরবে অবস্থানরতরা অংশ নিতে পারছেন।

Banglabid

প্রতিবছর প্রায় ২৫ লাখ মুসল্লি সারাবিশ্ব থেকে পবিত্র হজে অংশ নিয়ে থাকেন। কিন্তু করোনার বিশ্ব মহামারী পরিস্থিতি বিবেচনায় সীমিত আকারে এবার তা পালিত হচ্ছে। আরোপ করা হয়েছে কঠোর স্বাস্থ্যবিধি। হজ পালনকারীরা এবার কাবা শরিফ ও কালো পাথরে (হাজরে আসওয়াদ) চুমু খেতে বা স্পর্শ করতে পারবেন না। আরাফাতের ময়দান ছাড়া সব সময় মাস্ক পরিধান করতে হবে।

আজ সৌদি আরবের ৮ জিলহজ মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজীরা। বৃহস্পতিবার সারাদিন আরাফাত ময়দানে অবস্থান শেষে মুজদালিফায় যাবেন। সেখানে রাতযাপন করবেন। এরপর মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন।

পরদিন শুক্রবার ১০ জিলহজ জামারায় শয়তানের উদ্দেশে পাথর ছুড়ে মারবেন। তার জন্য আগে থেকে জীবাণুমুক্ত প্যাকেটজাত পাথর ব্যবহার করতে হবে (সৌদি কর্তৃপক্ষ এসব পাথর সরবরাহ করবেন)। তাই এবার মুজদালিফা থেকে শয়তানকে ছুড়ে মারা কঙ্কর সংগ্রহ করতে হবে না।

Reneta

এভাবে পরপর আরও দুই দিন শয়তানের উদ্দেশে কঙ্কর মারতে হবে। এরপর মাথা মুন্ডুন করে কোরবানি দিতে হবে। এ ছাড়া প্রথম দিনের কঙ্কর মারা শেষ হলে চলমান হজ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সব হাজীকে মিনায় নির্দিষ্ট আবাসনে থাকতে হবে।

এর আগে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের এক আদেশে এসব জানানো হয় মিনা, আরাফাত, মুজদালিফা ও জামারার হজের কার্যক্রমে প্রতি দলে ২০ জন করে অংশ নেবেন। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সময়ও ২০ জন করে দলে থাকবেন। এমনকি হজ কার্যক্রম শুরু হওয়ার পর কারও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও হাঁপানি রোগের লক্ষণ বা উপসর্গ থাকলে তিনিও হজে অংশ নিতে পারবেন না।

এবারের হজে হাজীদের সব ধরনের খরচ বহন করছে সৌদি সরকার। এবার হজের দ্বিতীয় দিন আরাফাত ময়দানের খুতবা বাংলাসহ ১০টি ভাষায় অনূদিত হবে।

সৌদি আরবে মোট ২ লাখ ৭০ হাজারের অধিক মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৩ হাজার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরবহজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বব্যাপী করোনায় সুস্থ ১ কোটি ৪ লাখ

পরবর্তী

রিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সুশান্তের বাবা

পরবর্তী

রিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সুশান্তের বাবা

 রামুতে ট্রাক চাপায় কলেজ শিক্ষকসহ ২ জন নিহত

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT