ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে সীমিত পরিসরে চালু হয়।
তবে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সিন্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এর আগে, বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইন্টারনেট সীমিত পরিসরে চালু হওয়ার কথা জানান।
জানা যায়, ইন্টারনেট চালু হলেও ফেসবুক এবং ইউটিউবে প্রবেশ করা যাচ্ছে না। মেসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের দেয়া আগুনের পর রাত থেকে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা।








