চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমিত পরিসরে পালিত হবে পবিত্র হজ, থাকবে না বাংলাদেশি হাজীরা

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৯:৩৩ পূর্বাহ্ণ ২৩, জুন ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ, বাংলাদেশ
A A

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় এবারে সীমিত পরিসরে পালিত হবে পবিত্র হজ। কোনও বিদেশি হাজী অংশগ্রহণ না করতে পারলেও স্থানীয়রা হজ করতে পারবেন। একই সাথে হজ করতে পারবেন সৌদি আরবে বসবাস করা নির্দিষ্ট প্রবাসীরাও।

সৌদি সরকারের এই সিদ্ধান্তের কথা সৌদি হজ মন্ত্রণালয় এর বরাত দিয়ে জানিয়েছেন সৌদি আরবের প্রভাবশালী ইংরেজি দৈনিক সৌদি গেজেট।

করোনাভাইরাসে বিশ্বজুড়ে ৯১ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত ও ৪ লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ মারা যাওয়ায় এবারে সীমিত করা হয়েছে হজ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় এবং হজব্রত পালন করতে আসা হাজীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে বহির্বিশ্বের মুসল্লিদের ছাড়া শুধুমাত্র স্থানীয় এবং প্রবাসীদের সমন্বয় পালিত হবে হজ।

বহির্বিশ্বে থেকে হাজীদের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ থেকে এ বছর কোন হাজী অংশগ্রহণ করতে পারছে না বলে নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ মিশনের কাউন্সিলর হজ মাকসুদুর রহমান।

সৌদি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হজের সাথে সংশ্লিষ্টরা বলছেন বৈশ্বিক মহামারীতে সৌদিআরবে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা পাশাপাশি মৃতের সংখ্যা বাড়ছে যদিও সৌদি আরবের স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো বিশ্বের উন্নত দেশগুলির মতো এই মুহূর্তে ধর্মপ্রাণ মুসলমানরা হজে এসে আক্রান্ত হোক সেটা তাদের কাম্য নয়।

Reneta

আগত মুসল্লিদের প্রয়োজনীয় সামাজিক দূরত্ব এবং ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নিরাপদ পদ্ধতিতে হজ সম্পাদন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে সার্চ এবং মার্স ভাইরাস এর মধ্যেও পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। তবে এবার করোনা মহামারীতে হজের আয়োজন করা সৌদি সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ ও সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২৫ লাখের অধিক ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করে থাকেন হজ এবং ওমরা থেকে প্রতি বছর সৌদি সরকার ১২ বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকেন।

সৌদি আরবে করোনাভাইরাস এ পর্যন্ত ১ লাখ ৬১ হাজার পাঁচ জন আক্রান্ত হয়েছে গতকাল পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৩০৭ জন এরমধ্যে কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে ৩৮০ জন বাংলাদেশি প্রবাসী মৃত্যুবরণ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপবিত্র হজসৌদি আরবে
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT