চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত বিল পাসে মোদির টুইটার বার্তা

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৬:৪০ অপরাহ্ণ ০৭, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত বিল পাস হওয়ায় দু’দেশের সম্পর্ক একটি ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে বলে টুইটার বার্তায় জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিলটি পাস হওয়ায় স্থলসীমান্ত বিষয়ে স্থায়ী সমাধান ও দীর্ঘ-প্রতীক্ষিত সীমান্ত ইস্যুগুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

ভারতের লোকসভায় স্থলসীমান্ত বিল পাস হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে জানিয়ে টুইট করেছেন নরেন্দ্র মোদি।

টুইটারে মোদি লিখেছেন, বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানো হয়েছে। এই বিল প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের গঠনমূলক সম্পর্ক গড়ার ইচ্ছাই প্রতিফলিত হয়েছে বলে টুইটে উল্লেখ করেন তিনি।

Banglabid

বিলটি পাসে সমর্থন দেয়ায় ভারতের ক্ষমতাসীন এনডিএ জোট এবং দেশের শীর্ষ নের্তৃবন্দকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

টেলিফোনে শুভেচ্ছার জবাবে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সকল ছিটমহলবাসীকে অভিনন্দন এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার ভারতের লোকসভায় বাংলাদেশ-ভারত স্থল সীমানা বিলটি পাস হয়। বিল নিয়ে লোকসভায় দীর্ঘ আলোচনা করেন ভারতীয় সাংসদরা। দীর্ঘ আলোচনার পর লোকসভার সদস্যরা ৩২২ পক্ষে এবং বিপক্ষে ০১ ভোট দিয়ে বিলটি পাস করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিবাংলাদেশ-ভারতসীমান্ত চুক্তিসীমান্ত বিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পরবর্তী

ধানের দাম না পেয়ে দিশেহারা কৃষক

পরবর্তী

ধানের দাম না পেয়ে দিশেহারা কৃষক

লেবার পার্টির হয়ে জয় পেলেন ড. রূপা হক

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT