আন্তর্জাতিক

সীমান্ত বন্ধ করে দিতে বললো আরএসএস

সীমান্ত বন্ধ করে দিতে বললো আরএসএস

ভারতীয় বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বাংলাদেশ-ভারত স্থলসীমা চুক্তিকে স্বাগত জানালেও ভারতকে বাংলাদেশের সঙ্গে সব সীমান্ত বন্ধ করে দিতে বলেছে। তাদের ভাষায়, বাংলাদেশ থেকে কোনো শরণার্থী যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত বন্ধ থাকতে হবে।

বাংলাদেশ-ভারত স্থলসীমা বিল পাস হওয়াকে যুগান্তকারী ঘটনা উল্লেখ করে আরএসএস বলেছে, পূর্বপ্রান্তের সীমানা সিল করে দিতে ভারতের জন্য এখনই সেরা সময়।

অারএসএসের দাবি, সীমান্ত বন্ধ না হলে বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীরা ভারতে ঢুকে পড়বে। পরে অনেক জায়গাতেই জম্মু এবং কাশ্মির সীমান্তের মতো জটিল ধরণের সমস্যা হবে। ‘অবৈধ অভিবাসী’ সমস্যা নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা শুরুর তাগিদও দিয়েছে আরএসএস।

একটি কথিত পরিসংখ্যান তুলে ধরে সংগঠনটি দাবি করেছে, এই মুহূর্তে ভারতে বাংলাদেশের প্রায় দেড় কোটি অবৈধ অভিবাসী অবস্থান করছে। বিষয়টি তাই এখনই নিয়ন্ত্রণ করা উচিত।

বিষয়:আরএসএস বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…