সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য ভারত-বাংলাদেশ একমত হয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান।
সকালে হোটেল সোনারগাঁয়ে দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব বলেন,সীমান্তে যাতে উত্তেজনা সৃষ্টি না হয় সেজন্য দুই দেশের নাগরিকদের আমাদের এডুকেটেড করতে হবে।
সীমান্তের নাগরিকরা যদি আন্তর্জাতিক নিয়ম-শৃঙ্খলা মেনে চলে তাহলে বিজিবি এবং বিএসএফের দায়িত্ব পালন আরো সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।
শুধু বাংলাদেশ নয় গত এক বছরে ভারতীয় নাগরিকরাও সীমান্ত অতিক্রম করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব।







